সারাদেশ

মাদারীপুর আয়কর অফিসে ভোগান্তি ছাড়া মিলে না সেবা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর আয়কর অফিসে ভোগান্তি ছাড়া কোন সেবা মিলে না। যেখানে বিধিসম্মতভাবে সরকারি, বেসরকারি, নিবন্ধিত প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তাদের আয়ের উপর কর আরোপ করাই হল আয়কর। যাদের উপর কর আরোপ করা হয় তাদেরকে বলা হয় করদাতা। এসব করদাতারা আয়কর অফিসে সেবা নিতে আসলে নানা ভোগান্তির শিকার হন এমন অভিযোগ রয়েছে মাদারীপুর আয়কর অফিসের বিরুদ্ধে।

রিটার্ন ফরম পূরণ করতে ৫শ থেকে ৫ হাজার টাকা নেন ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আয়কর সনদ নিতে ন্যূনতম ১ হাজার টাকা দিতে হয়। এসব ঘটনা প্রতিদিনই ঘটছে।

আরও পড়ুন : খালের পানিতে ঝাপ দিয়ে মাদক ব্যবসায়ী নিখোঁজ

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াকান্দি বাজিতপুর থেকে আয়কর সনদ নিতে এসেছেন কৃষক দুলাল মন্ডল। তিনি জানান, জমির দলিল করতে জরুরী আয়কর সনদ লাগবে। আমি অফিসে আসার পর মনির উজ জামান স্যারের কাছে বললে তিনি আমার কাছ থেকে ২ হাজার টাকা চেয়েছেন। আমি ২ হাজার টাকা দিয়ে আয়কর সনদ নিয়েছি।

বিষয়টি নিয়ে আয়কর অফিসের স্টেনো টাইপিষ্ট মনির উজ জামান এর সাথে কথা বললে তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, উনি কৃষক মানুষ লিখতে পারে না, জমি দলিল করতে আয়কর সনদ লাগবে রিটার্ন জমা দিবেন। ফরম পূরণ করতে পারে না আমাকে বলছে লিখে দেন। আমি লিখে দিয়েছি। উনি খুশি হয়ে আমাকে চা খেতে ২ হাজার টাকা দিয়েছেন।

এমন অনেক অভিযোগ রয়েছে এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক পিডব্লিউডি কর্মকর্তা জানান, আমি তিন বছর রিটার্ন জমা না দেয়ায় জরিমানার অজুহাত দেখিয়ে প্রথমে ১০ হাজার টাকা দাবি প্রধান সহকারী। পরে আমার জরুরী প্রয়োজনে জোর করে তাকে ৫ হাজার টাকা দিয়ে আয়কর সার্টিফিকেট আনি।

আরও পড়ুন : বৈষম্য নয়, সাংবিধানিক অধিকার চাই

সেবা পেতে হলে টাকা দিতে হয় নইলে ভোগান্তি পোহাতে হয়? এমন প্রশ্নের উত্তরে মাদারীপুর সার্কেল -১৪৪ এর উপ কর কমিশনার ইনজামাম উল হক বলেন, আমি জয়েন করার পর থেকে এই ধরনের অভিযোগ এখনো পাইনি। আমার অফিসে কেউ টাকার বিনিময়ে বা জোরপূর্বক করদাতার কাছ থেকে টাকা আদায় করছে আমার জানা নাই। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জানা যায়, মাদারীপুরে নিবন্ধিত করদাতা আছে ৪৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে কর প্রদান করেন ১১ হাজার। ২০২২-২০২৩ কর বছরে কর আদায় হয়েছে ১১০ কোটি ৯৫ লাখ টাকা। করদাতাগণদের রিটার্ণ ফরম পূরণে সহায়তার প্রয়োজন হলে তাদের সহায়তার জন্য জেলায় আয়কর আইনজীবী প্রাকটিশনারগণ রয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা