মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সারাদেশ

মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন : ভয়ঙ্কর ড্যান্ডি নেশার ছোবলে পথশিশু

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সুরুজ আলী (সাবেক মেম্বার) বাড়ির পাশেই মৃত উমেদ আলী আকন্দের মেয়ে খাইরুন্নেছার (৬৫) কাছ থেকে ২৩ শে আগস্ট ২০২০ তারিখে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন।

আরও পড়ুন : জাহাঙ্গীরের বরখাস্ত কেন অবৈধ নয়

ক্রয় করার পরে থেকে জায়গা সুরুজ আলী মেম্বারের দখলে রয়েছে। এরই মাঝে গত ১৭ জুলাই ২০২২ তারিখে সুরুজ আলী তার সন্তানের নিয়ে সেই জমিতে চারা রোপন করতে গেলে বাঁধা দেন জমি বিক্রয়কারী খাইরুন্নেছা ও তার ভাতিজিগন। এতে এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু'পক্ষই। পরে বিষয়টি নিয়ে খাইরুন্নেছার ভাতিজি শাহানা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ অবস্থায় সুরুজ আলী টাকা দিয়ে জমি কিনে ও জায়গায় যেতে পারছেন না এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে করেন।

আরও পড়ুন : সয়াবিন তেল লিটারে বাড়ল ৭ টাকা

সেই সংবাদ সম্মেলনে সুরুজ আলী মেম্বারের ছেলে আব্দুল কাইয়ুম খাইরুন্নেছার বিরুদ্ধে অভিযোগ এনে লিখিত বক্তব্যে এমন বিষয় মাঝে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ঈশ্বরগঞ্জ উপজেলার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা