সারাদেশ

চট্টগ্রামে চালের দাম কমলো

চট্টগ্রাম ব্যূরো : দীর্ঘ চার মাস ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে এবার কমতে শুরু করেছে চালের দাম। বোরো মৌসুমের নতুন চাল বাজারে আসতে শুরু করায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, বাজারে এখন পূরনো চাল তেমন নেই। গত এক সপ্তাহ ধরে নতুন চাল আসছে। নতুন চালের দাম স্বাভাবিকভাবেই কম। ফলে পূরনো চালের চেয়ে বস্তাপ্রতি ৩০০-৬০০ টাকা কমে বিক্রী হচ্ছে নতুন চাল। সে হিসেবে খুচরা পর্যায়েও দাম কমেছে।

ব্যবসায়ীদের তথ্যমতে, চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে নতুন আসা মিনিকেট সিদ্ধ ২ হাজার ৬০০ টাকায় বিক্রয় হচ্ছে। যা এক সপ্তাহ আগে ৩ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়েছে। বেতি আতপ ৩০০ টাকা কমে বস্তাপ্রতি ২ হাজার ৩০০ টাকা, কাটারি আতপ ৪০০ টাকা কমে ৩ হাজার টাকা, পাইজার আতপ ৩০০ টাকা কমে ২ হাজার ৬০০ টাকা, জিরাশাইল ৩০০ টাকা কমে ২ হাজার ৭৫০ টাকা, মোটা জাতের সিদ্ধ চাল ৩০০ টাকা কমে ১ হাজার ৮০০ টাকায় বিক্রী হচ্ছে।

এছাড়া স্বর্ণা সিদ্ধ চাল ২ হাজার ১০০ টাকা, পারি সিদ্ধ চাল ২ হাজার ৩০০ টাকা, জিরাশাইল ২ হাজার ৭৫০ টাকা, নাজিরশাইল ২ হাজার ৮০০ টাকা ও মোটা আতপ ১ হাজার ৭০০ টাকায় বিক্রয় হচ্ছে। সেই সাথে খুচরা বাজারেও ৬৫ টাকা কেজিতে বিক্রী হওয়া মিনিকেট ও নাজিরশাইল কেজিপ্রতি ৬০ টাকা, ৫০ টাকায় বিক্রী হওয়া স্বর্ণা চাল ৪৭ টাকায় বিক্রয় হচ্ছে।

তাছাড়া কেজিতে ৫ টাকা কমে পাইজার চাল ৫০ টাকায় ও ৩ টাকা কমে লতা চাল ৫৫ টাকায়, ভালো মানের কাটারিভোগ চাল প্রতিকেজি ৯৫ টাকায়, মাঝারি মানের কাটারিভোগ চাল ৭০ টাকায়, সিদ্ধ কাটারি চাল ৬৫ টাকায়, চিনিগুড়া চাল ১০০ টাকায় ও বাসমতি চাল প্রতিকেজি ৭৫ টাকায় বিক্রয় হচ্ছে বলে জানান খুচরা চাল বিক্রেতারা।

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট মক্কা স্টোরের মালিক শহীদুল ইসলাম বলেন, বর্তমানে নতুন ধানের মৌসুম চলছে। মিলগুলো নতুন ধান থেকে চাল তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি নতুন চাল বাজারে আসছে। তাই নতুন চালের দাম কম। দেশীয় ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকলে চালের দাম আরো কমে যাবে।

এই দোকানে চাল কিনতে আসা ইকবাল হোসেন বলেন, এখন নতুন ধানের ভরা মৌসুম চলছে। বাজারও নতুন চালের সয়লাব হয়েছে। তবুও অধিকাংশ চালের দাম কেজিতে ৫০ টাকার উপরে বিক্রী করছেন ব্যবসায়ীরা। আমাদের দেখার যেন কেউ নেই।

পাহাড়তলি বণিক সমিতির সাধারণ স¤পাদক নিজাম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে চালের বাজার অস্থিতিশীল ছিল। বর্তমানে বাজারে পুরনো কোন চাল নেই। সব নতুন চাল বিক্রী হচ্ছে। সরবরাহ বেশ ভালো থাকায় দামটাও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। সামনে নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরও কমে যেতে পারে।

তিনি বলেন, চট্টগ্রামসহ আশপাশের এলাকায় দৈনিক এক হাজার টন চালের চাহিদা রয়েছে। সরকারিভাবে দেশব্যাপী ন্যায্যমূল্যে চাল বিক্রী ও সরবরাহ বৃদ্ধির পরও গত চার মাস ধরে চালের বাজার অস্থিতিশীল ছিল। এরমধ্যে সারাদেশে চালের দাম কিছুটা কমলেও চট্টগ্রামে তার প্রভাব পড়েনি। করোনা প্রাদুর্ভাবে লকডাউনের কারণে উত্তরবঙ্গ থেকে চাল আমদানি করা সম্ভব না হওয়ায় এর মুল কারন। তবে নতুন চাল আসায় এবার দাম কমেছে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা