সারাদেশ

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, দেবর পলাতক

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খাঁজা রোড এলাকায় বাড়ির বাথরুম থেকে লিমা আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় তার গলায় ওড়না পেচানো ছিল। নিহত লিমার মরদেহ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আর এই ঘটনা হত্যা না আত্নহত্যা সে বিষয়ে পুলিশ কিছুই বলতে পারছে না। তবে এ ঘটনায় স্বামীর ভাই আলাউদ্দিনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহত লিমা আক্তারের বাবা আবদুল খালেক।

নিহত লিমার বাবা আব্দুল খালেক বলেন, লিমার স্বামী দুবাইয়ে থাকে। তাই থাকার জন্য নিজ বাড়িতেই মেয়েকে একটা ঘর বেঁধে দিয়েছি। সেখানেই থাকতো সে। লিমা আক্তারের সঙ্গে তার দেবর আলাউদ্দিনের (২৪) সম্পর্ক ছিল। সে নিয়মিতই আমাদের বাড়িতে আসতো।

মঙ্গলবার রাত ৮টার দিকে তার দেবর বাড়িতে এসেছিল। ওই সময় আমরা বাড়িতে ছিলাম না। কি হয়েছে জানি না, রাত ১০টার দিকে বাড়িতে এসে আমরা লিমার লাশ বাথরুমে দেখতে পায়। তার গলায় ওড়না পেছানো ছিল, তবে ঝুলন্ত ছিল না। সে আত্নহত্যা করতে পারে না। পরে পুলিশ গিয়ে লাশ বাথরুম থেকে উদ্ধার করে। এটা আত্নহত্যা হতে পারে না, দেবর আলাউদ্দিনই লিমাকে খুন করে পালিয়েছে বলে দাবি করেন আবদুল খালেক।

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, বাথরুমের দরজা ভেঙ্গে ওড়না দিয়ে পেচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্নহত্যা নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। তবে অভিযুক্ত দেবর আলাউদ্দিন পলাতক রয়েছে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা