সারাদেশ

পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চরপাঁকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ইমন জেলার শিবগঞ্জ উপেজলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের রাফেজ উদ্দীনের ছেলে।

পাকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২টার দিকে ইমন তার মায়ের সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তার মা চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় ইমনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা