সারাদেশ

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পিরপুরে আলমসাধুর ধাক্কায় সাদিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) বেলা ১২ টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিরপুর বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাঈদঘাট বিলপাড়ার সবুজ হোসেনের মেয়ে।

সাদিয়ার নানী জানান, ঈদ করতে আমার বাড়িতে বেড়াতে এসেছে (নাতী-নাতনী) সাদিয়া ও তার ভাই। সাদিয়া আমার সঙ্গে পিরপুর বাইতুল মামুর মসজিদের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় আলুকদিয়া থেকে পিরপুর মুখি একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাদিয়া।

স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, কয়েকজন ব্যক্তি গুরুত্বর অবস্থায় শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারি হাসপাতালে নেওয়ার আগেইে শিশুটির মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান সত্যতা নিশ্চিত করে জানান, আলুকদিয়ার আলমসাধুর ধাক্কায় সাদিয়া নামে এক শিশু মারা গেছে। কোন অভিযোগ না থাকা শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা