সারাদেশ

মৌলভীবাজারে বিদ্যুৎগতিতে বাড়ছে নিত্যপণ্যের দাম

স্বপন দেব, মৌলভীবাজার: মাত্র এক দিন পরে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান এবং লকডাউনকে সামনে রেখে দু’সপ্তাহে কয়েক দফা দাম বেড়েছে নিত্য পণ্যের। লাগামহীন দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্তের মাথায় হাত। বিশেষ করে খেটে খাওয়া, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জীবন নির্বাহে উঠেছে নাভিশ্বাস। সাধারণ মানুষের অভিযাগ, রমজান শুরু হওয়ার আগেই অতি মুনাফালোভী ব্যবসায়ীরা ইচ্ছেমতো বাড়িয়ে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের প্রয়োজনীয় জিনিসের দাম কোন কারণ ছাড়াই লাগামহীনভাবে বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বেড়েছে বোতল জাত সয়াবিনের দাম, খোলা ময়দা, আলু, রসুন, আদা ও গুড়ো দুধসহ অন্যান্য নিত্যপণ্যের দাম। সাথে সাথে বেড়েছে সব ধরনের সবজি, মাছ, মুরগীর মাংসের দাম। তাছাড়া রকেটগতিতে বেড়েছে বিভিন্ন প্রকার চালের দাম।

কুলাউড়ার দক্ষিণ বাজারে বাজার করতে আসা চাকরিজীবী আবুল বকর, সিরাজুল ইসলাম, রিয়াজ আহমদ বলেন, রোজা আসলেই ব্যবসায়ীরা কারণ ছাড়াই সব নিত্য পণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন যা বিশ্বে অন্য কোন মুসলিম দেশে ঘটে না। এখন আবার করোনাও বাড়ছে। অনেকেই চাকরি হারানোর আতঙ্কে আছে। আর এই সময়েও বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। আমাদের মতো সীমিত আয়ের মানুষের জন্য এটা মরার ওপর খড়ার ঘাঁ।

শ্রীমঙ্গলের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজানে নিত্যপণ্যের চাহিদা থাকে বেশি। এ সময় মানুষজন সারা মাসের খাবার ঘরে মজুদ করে রাখেন। ফলে দ্রব্যমূল্য কিছু চড়া থাকে। এবার রমজান এবং লকডাউনের কারণে কয়েক দফায় জিনিসপত্রের দাম বেড়েছে।

সোমবার (১২ এপ্রিল) জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও মৌলভীবাজারের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এ সপ্তাহে নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে খেজুর, সয়াবিন তেল, মসলা, সবজি, ব্রয়লার মুরগি, আলু, রসুন ও পেঁয়াজের দাম।
খুচরা ব্যবসায়ীরা জানান, রোজানির্ভর পণ্যের মধ্যে ভোজ্যতেল, মসুর ডাল, পেঁয়াজ ও খেজুরের দাম বেড়েছে। পাশাপাশি মসলাজাতীয় পণ্যের মধ্যে বেড়েছে এলাচ, শুকনা মরিচ, রসুন ও আদার দাম। এদিকে, মাত্র দু’দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

খুচরা ব্যবসায়ীরাও বলছেন, রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে বাজারে সেগুলোর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু, তাদের বাধ্য হয়েই বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। কারণ পাইকারী বাজারে দাম বেশি। তাই আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪-৫ টাকা। মোটা চাল কিনতে হচ্ছে প্রতি কেজি ৫২ -৫৬ টাকা দিয়ে। এক সপ্তাহ আগে এই চালের দাম ছিল ৪৮ টাকা কেজি। প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৭ থেকে ৭০ টাকা, যা সাত দিন আগে ছিল ৬৪ থেকে ৬৫ টাকা। পাইজাম চাল বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি, যা সাত দিন আগে ছিল ৫৬ টাকা। শুকনা মরিচ ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাত দিন আগে এ মরিচের দাম ছিল ২৮০ টাকা কেজি। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, যা সাত দিন আগে ছিল ১১০ টাকা।

বাজারে মাঝারি মানের মসুর ডাল বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, এক সপ্তাহ আগে ছিল ৭৫ থেকে ৮৫ টাকা কেজি। খোলা সয়াবিন ১২৫ টাকা লিটার বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দাম ছিল ১২১ টাকা লিটার। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ৬৩০ থেকে ৬৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬২০ থেকে ৬৫০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। সাত দিন আগে ছিল ৩৫ টাকা কেজি। গত সপ্তাহে সাধারণ মানের খেজুর ১২০ টাকা কেজি পাওয়া গেলেও সেই খেজুর ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হয়েছে।

কাঁচা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে পটল, বেগুন, শিম, বরবটি, ঢেঁড়স, লাউ, টমেটোসহ সব ধরনের সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, করোনায় বিধিনিষেধ আরোপের কারণে সবজির গাড়ি কম আসায় দাম বেড়েছে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা