সারাদেশ

জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়  

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানীকর বক্তব্য দেওয়ায় মানহানী মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নড়াইল আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন। নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় প্রদান করেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি অন্য একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ ২০১৫ সালের ডিসেম্বর মাসে এই মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গত ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে ঢাকায় তার দলের এক আলোচনা সভায় বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, তারা নির্বোধের মত মারা গেলো, আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসাবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকে কি করে।

এই ঘটনা বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হয়, যা দেখে মামলার বাদি তিনি ২৯ ডিসেম্বর ২০১৫ সালে নড়াইল আমলী আদালতে মানহানী মামলা দায়ের করেন।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা