সারাদেশ

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরীকে ঘিরে অনেক অভিযোগ ও আলোচনা-সমালোচনা চলছে। সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেছেন কয়েকজন। পাশাপাশি কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন চিকিৎসা কর্মকর্তা অফিস সময়ে কর্মস্থলে না থাকায় প্রয়োজনের সময় তাকে পাওয়া যায় না। এতে অনেকে কাঙ্ক্ষিত চিকিৎসা পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেন—এমন অভিযোগও রয়েছে।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দায়িত্ব পালনকালে ডা. রাজিব আহমেদ চৌধুরীর আচরণ অনেক সময় রূঢ় হয়ে ওঠে। সামান্য বিষয়েও তিনি ক্ষুব্ধ হয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

জেলার বাসিন্দা সাগর আহমেদ চৌধুরী বলেন, “একজন আরএমও হিসেবে যদি সরকারি বিধি-নিষেধ অমান্য করার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে তার দায়িত্বশীল আচরণ করা উচিত।”

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, “আরএমও নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো হাসপাতালে আসা-যাওয়া করেন। রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনের সময় তাকে ঠিকমতো পান না। প্রায়ই সময় রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। আমার সঙ্গেও তিনি খারাপ আচরণ করেছেন।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।” এবং রোগীদের সঠিক সময়ে চিকিৎসা সেবা যেনো নিশ্চিত করা হয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.রাজিব আহমেদ চৌধুরী বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই কথা বলে তিনি কল কেটে দেন।

এসব বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বলেন,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি সহ সব বিষয়ে উর্ধতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে এবং সবাই বিষয় গুলো জানেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা