সারাদেশ

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

শফিক স্বপন মাদারীপুর প্রতিনিধি :

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, সর্বজনীন পেনশন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (২৪ আগস্ট) মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি সমন্বিত অফিস ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

কর্মসূচির শুরুতে সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি সমন্বিত অফিস ভবনের সামনে এসে শেষ হয়।

পরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান ‘সর্বজনীন পেনশন মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন ব্যবস্থার গুরুত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম এবং পুলিশ সুপারের প্রতিনিধি বিমল চন্দ্র বর্মন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রবাসী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অংশ গ্রহনে উৎসাহিত করার উদ্যেগ গ্রহণ করা হয়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা