সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: দুই পরিবহনের সংঘর্ষে নিহত ২

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই যুবক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলযোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টসের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টায় মারা যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা