মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তায় কর্মসূচির আওতায় জেলে পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে।
মাদারীপুর পৌরসভা চত্বরে মাদারীপুর মৎস্য অধিদপ্তর ও মাদারীপুর পৌরসভার আয়োজনে রোববার (১১ অক্টোবর) সকালে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো: জাহান্দার আলী মিয়া এমপি।
এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: জুয়েল আহমেদ,জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ।
পরে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৪ জন জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
সাননিউজ/বান্না