সারাদেশ

রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আছকান মিয়াকে কেন্দ্র করে এক নজিরবিহীন বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও যুক্তিতর্কে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

​একটি পক্ষের দাবি ও অভিযোগ, সাবেক মেম্বার আছকান মিয়া এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছেন। এই পক্ষের অনুসারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছেন।

​অন্যদিকে, অপর পক্ষ সাবেক মেম্বার আছকান মিয়ার অনুসারী বা স্থানীয় লোক অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে সাবেক মেম্বারের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কথা রটানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার সত্যতা নেই বলেও তারা দাবি করছেন। তারা আরও দাবী করেছেন যে সেখানে নাকি মা,দক নারী ব্যাবসাসহ অন্যান্য কাহিনী ঘটেছে মেম্বার আছকান মিয়া বাধা দেওয়ার কারনে ফা,সানো হয়েছে।

​ঘটনাটি ঘিরে স্থানীয় চা-স্টল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং অনলাইনের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক ও সামাজিকভাবে দুই পক্ষের জোরালো যুক্তি-তর্কে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের ধোঁয়াশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​এ বিষয়ে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সচেতন মহল মনে করছেন, বিষয়টির সঠিক সুরাহা না হলে স্থানীয় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই অযথা গুজব বা বাকবিতণ্ডায় না জড়িয়ে ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। ‘আমরাও চাই সুষ্টু রহস্যা উদঘাটন মানহানী নাকি মহিলার অভিযোগ সত্য? বিষয়টি সমাধানে আসুক আমরা চাইনা এমন মিশ্র প্রতিক্রিয়া।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের চেষ্টা যুবশক্তির

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা