ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ভোলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ভোলায় ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ পালিত হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

বুধবার (৮ মে) দিবসটির প্রতিপাদ্য ‘বাঁচিয়ে রাখি মানবতা’ সামনে রেখে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ভোলা সরকারি কলেজ ইউনিট এ আয়োজন করে।

দিনটিতে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম।

তিনি বলেন, প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যা ইউনিটকে আরও গতিশীল করছে। মানবতাকে বাঁচিয়ে রাখতে জীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এ সংগঠন আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

অপরদিকে ভোলা সরকারি কলেজ ইউনিট দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়া এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের সম্পাদক মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্ল্যহ্ স্বপন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইকবাল হোসেন।

আরও পড়ুন: সোহেল চৌধুরীর মামলার রায় আজ

এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু। এ সময় আরও উপস্থিত ছিলেনযুব রেড ক্রিসেন্ট কলেজ ইউনিটের দলনেতা মো. রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ বিশ্ব রেড ক্রোস ও রেড ক্রিসেন্ট দিবসে প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধের অধিকারী হয়ে গড়ে ওঠার শপথ নিতে হবে। আর্তমানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।

যখন কেউ কোনো কারণে বিপদে পড়ে, তখন তাদের মানবিক সহায়তা ও আশ্রয় প্রয়োজন হয়। শিক্ষার্থীরা যদি মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হয়, তখন তারা এমন অবস্থায় নিজেদের সেবক হিসেবে উপস্থাপন করতে পারবে।

আরও পড়ুন: কর্ণফুলীতে বিমান বিধ্বস্তে পাইলট নিহত

যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশ (পিও-২৬) জারি করেন। এ আদেশের বলা হয়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে।

এরপর ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর তেহরানে রেড ক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা