সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে ৮ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় বজ্রপাতে আটটি গরুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ধানের বাম্পার ফলনেও শঙ্কায় কৃষক

মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার হরিয়ান ইউনিয়নের পদ্মা নদীর চরখানপুরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে রাজশাহীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাত রাত ১টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত চলে। বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এতে চরে খোলা আকাশের নিচে থাকা শত শত গরুর মধ্যে আটটি গরু মারা গেছে। এর মধ্যে ২টি ষাঁড় ও ৬টি গাভি। এই ঘটনায় কয়েকটি গরু আহত হয়েছে।

আরও পড়ুন : মনপুরায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মৃত গরুগুলোর মধ্যে সফিকুল ইসলাম, সেলিম ও শরিফের দুইটি করে এবং বাবু ও সাদ্দামের একটি। বজ্রপাতে গরুগুলোর মৃত্যুতে তাদের ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

গরুর মালিক সফিকুল ইসলাম বলেন, চরের সব গরু খোলা আকাশের নিচে থাকে। প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতেও ছিল। গভীর রাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কারণে আটটি গরুর মৃত্যু হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন : ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

পবার ৮ নম্বর হরিয়ান ইউনিয়নের মেম্বার সহিদুল ইসলাম জানান, রাতে বজ্রপাতে পদ্মার চরে কয়েকজনের আটটি গরু মারা গেছে। এতে গরুর মালিকরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা