বাণিজ্য

সেপ্টেম্বর থেকে রিটার্ন দাখিলে নতুন সিস্টেম

নিজস্ব প্রতিবেদক : করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ফাইলিং সিস্টেম চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ সেপ্টেম্বর থেকে নতুন সিস্টেম উন্মুক্ত করে দেওয়া হবে।

সোমবার (২৬ জুলাই) এনবিআর সূত্রে জানা গেছে, করদাতারা এনবিআর ওয়েবসাইট কিংবা তাদের মোবাইলসেট ব্যবহার করে অনলাইনে ব্রাউজ করে চলতি ২০২০-২০২১ সালের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এরই মধ্যে এনবিআরের আয়কর শাখা গত জুনে পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা এবং ইন্টারনেট বিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এর সফলতা পেয়েছে।

এর আগের প্রকল্পটি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার পরে এনবিআর কর্মকর্তারা নতুন সিস্টেমটি তৈরি করেছেন। যা অনেকটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে আরও জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে এনবিআর বাংলাদেশ ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের (বিট্যাক্স) আওতায় ভিয়েতনামের এফপিটি কোম্পানির তৈরি ই-ফাইলিং সিস্টেম চালু করেছিল। কিন্তু ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত পাঁচ অর্থবছরে মাত্র ২১ হাজার ১০৪ জন করদাতা অনলাইনে তাদের ট্যাক্স রিটার্ন দাখিল করেছেন। যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করেন সংশ্লিষ্টরা।

যার মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে দাখিল করা মোট ২২ লাখ রিটার্নের মধ্যে মাত্র ৭ হাজার ২০৯ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন করেন। শতাংশ হিসাবে যা মাত্র ০.৩৩ ভাগ। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বি-ট্যাক্স ব্যবস্থাটি যথাযথ ফল দেয়নি।

সেজন্য এবার আয়কর এবং এনবিআরের আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যের একটি দল পূর্ববর্তী সিস্টেমটি ব্যবহারে করদাতারা যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন তা শনাক্ত করে নতুন সিস্টেমটি সংযুক্ত করতে চাইছেন।

এনবিআর সূত্রে জানা যায়, নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা যেকোনো সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার ও টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত তাদের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধিত করতে হবে। অনলাইন সিস্টেমটি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই কর দেবে এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, করদাতারা তাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সফটওয়্যারটি ব্যাংক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ অন্যান্য সংস্থার সিস্টেমের সঙ্গে সংযুক্ত রাখা হবে। সবচেয়ে সুবিধার বিষয় হলো- নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা যেকোনো সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার ও টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে ৬২ লাখের বেশি ই-টিআইএন নিবন্ধিত আয়করদাতা রয়েছেন। যার মধ্যে সর্বশেষ অর্থবছরে ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ৫২.৪১ শতাংশ টিআইএন হোল্ডার রিটার্ন জমা দেন না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোজ্যতেলে পাগলা ঘোড়া!

রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোনো কোনো দোকানে বোতলজ...

মাদারীপুরে একই রাস্তা দু্ইবার নির্মাণ: কোটি টাকার বাণিজ্য

মাদারীপুরে সদ্য নির্মিত একটি সড়কের ওপর আবারও পূর্ণাঙ্গ পুনঃনির্মাণ কাজ শুরু ক...

বাংলাদেশ - পাকিস্থান একাদশের খেলা জমে উঠেছে

মিরপুরে বল হাতে রীতিমতো গতির ঝড় তুলেছেন পেসার নাহিদ রানা। নিজের প্রথম তিন ওভা...

সংঘর্ষে লিপ্ত মাদারীপুর যেন রক্তাক্ত জনপদ: ডিআইজি

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকা যেন দিন দিন পরিণত হচ্ছে এক রক্তাক্ত জনপদ...

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে হঠাৎ করেই দে...

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

যুদ্ধের ১২তম দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও...

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী...

সংঘর্ষে লিপ্ত মাদারীপুর যেন রক্তাক্ত জনপদ: ডিআইজি

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকা যেন দিন দিন পরিণত হচ্ছে এক রক্তাক্ত জনপদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা