সারাদেশ

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ( ৬ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী শাহিন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী ( পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন ও আসামিপক্ষের ৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ১১ মাস ১৪ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে আদালত এরায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায় , মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে গত বছরের ২৫ জুলাই দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের মীম হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামী শাহিন ডেকে তাকে ভেতরে নিয়ে যায়। দোকান খালি থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ধর্ষণ মামলার রায় দ্রুত সময়ের মধ্যে ঘোষণা হওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা