স্বাস্থ্য

মৃতদেহ থেকে মহামারি সৃষ্টির তথ্যপ্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা ভাইরানের আতঙ্ক এখন সবকিছুতেই। এমন কি মৃত ব্যক্তির লাশ পর্যন্ত স্পর্শ পর্যন্ত করতে চাইছেন না স্বজনরা। মানুষের মধ্যে এমন ধারণা জন্মেছে যে, করোনা ভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির দেহ থেকেও সংক্রমন ছড়িয়ে পড়তে পারে অন্য মানুষের দেহে। যার কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একাধিক ঘটনায় দেখা গেছে জনবসতি এলাকায় করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফন করতেও বাঁধা দিচ্ছেন স্থানীয়রা।
কিন্তু মানবিক এই বিপর্যয়কর অবস্থায় মানুষের ভুল ধারণা ভাঙতে একটি নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিদের্শনায় বলা হয়েছে, কোনো লাশের শরীর থেকে করোনা মহামারির মতো কোন ভাইরাস ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করে, এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায় নি। মহামারিতে মারা যাওয়া কোন মৃতদেহে ওই এজেন্টের বেশির ভাগই দীর্ঘ সময় জীবিত থাকে না। তবে লাশের সঙ্গে সংস্পর্শ অব্যাহত রাখলে তাতে যক্ষা, রক্তবাহিত ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই তথ্য জরুরি বিভাগের কর্মী ও সাধারণ জনগণের মধ্যে শেয়ার করা উচিত বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ডাব্লিউ এইচও তার নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করেছে। এর শিরোনাম রয়েছে ‘রিস্কস পোজড বাই ডেড বডিস আফটার ডিজঅ্যাস্টারস’।

এতে বলা হয়েছে, সাধারণ মানুষ বিশ্বাস করে যে করোনা ভাইরাসে মৃত ব্যক্তি থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। তবে, এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর মহামারি রোগ মৃত ব্যক্তির দেহ থেকে কোন ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির বিষয়ে বৈজ্ঞানিক কোনো তথ্যপ্রমাণ নেই। মৃত মানুষের দেহে এসব এজেন্টের বেশির ভাগই সক্রিয় থাকতে পারে না। মৃতদেহ থেকে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে খুবৈই সামান্য ক্ষেত্রে। যেমন কেউ যদি কলেরায় বা রক্তপ্রদাহজনিত জ্বরেেআক্রান্ত হয়ে মারা যান, সেক্ষেত্রে এটা ঘটতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছে, যেসব মানুষ নিয়মিতভাবে মৃতদেহর দাফন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তাদের যক্ষা, রক্তবাহিত ভাইরাস (যেমন এইচআইভি বা হেপাটাইটিস বি, সি) এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (যেমন কলেরা, রোটাভাইরাস ডায়রিয়া, হেপাটাইটিস এ, ই-কোলি, সালমানেলোসিস, শিগেলোসিস এবং টাইফয়েড/প্যারাটাইফয়েড জ¦রে) সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।

ডাব্লিউএইচও’র ওই নির্দেশনায় আরো বলা হয়, মৃত ব্যক্তির ভেতরকার রোগজীবাণু বাতাসে ছড়ায়। যেমন ফুসফুসে জমে থাকা বাতাস বেরিয়ে এসে তা বাতাসে ছড়াতে পারে। লাশ দাফন প্রক্রিয়ার সময় নাক বা মুখ দিয়ে ফুসফুসের তরল বেরিয়ে আসতে পারে। এসবের মাধ্যম থেকে যক্ষা রোগ সংক্রমিত হতে পারে। অন্যদিকে অরক্ষিত ত্বকের সরাসরি সংস্পর্শে রক্তবাহিত ভাইরাস সংক্রমিত হতে পারে। লাশের শরীর থেকে বেরিয়ে আসা রক্তের মিউকাস মেমব্রেন অথবা শরীরের অন্যান্য তরল থেকেও এই ভাইরাস আরো সংক্রমিত হতে পারে। এ ছাড়া হাড় বা সূচ ফোটানোর স্থান থেকে বেরিয়ে আসা অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শেও দেখা দিতে পারে এমন সংক্রমন।

আর মৃতদেহ থেকে বেরিয়ে আসা মল-মূত্র থেকে সহজেই সংক্রমণ ঘটতে পারে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল-এর । মৃতদেহের এসব পদার্থের সঙ্গে শরীরের সরাসরি সংস্পর্শ ঘটলে তা থেকে সংক্রমণ ঘটার সম্ভবনা থাকে। সংক্রমণ ঘটতে পারে মৃতদেহের কাফনের কাপড় অথবা সংক্রমিত যানবাহন অথবা সরঞ্জাম থেকে। এ ছাড়া মৃতদেহের গোসল করানো পানি সংক্রমিত হওয়া থেকেও গ্যাস্ট্রোইনটেস্টাইন সংক্রমণ ছড়াতে পারে।

এসব তথ্য ও ঝুঁকির কথা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া উচিত বলে মনে করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কারণ এতে করে যথাযথ পূর্ব সতর্কতা অবলম্বন করা এবং একই সঙ্গে আতঙ্ক ও ভুল বোঝাবুঝি এড়ানো যাবে।

এক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি বলছে, যখন গণহারে মানুষ মারা যায় এবং মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে ওঠে তখন লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া উত্তম। যেখানে কবরস্তান বা অন্ত্যোষ্টিক্রিয়া সম্পাদনের স্থান পর্যাপ্ত নয় সেখানে বিকল্প ব্যবস্থা নেয়া উচিত।

লাশের সৎকারের সঙ্গে যুক্ত কর্মীদের প্রতিও কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে বলা হয়েছে, পান করা পানির উৎস থেকে কবরস্থান হতে হবে কমপক্ষে ৩০ মিটার দূরত্বে। কবরস্থান হতে হবে পানির স্তর থেকে কমপক্ষে দেড় মিটার উঁচুতে এবং তা হতে হবে শুণ্য দশমিক ৭ মিটার আনস্যাচুরেটেড জোনে, যাতে কবরস্থান বা অন্ত্যেষ্টিক্রিয়ার পৃষ্ঠের পানি যাতে কোনোভাবে আবাসিক এলাকায় প্রবেশ না করে। এসময় গ্লোভস ব্যবহার করতে হবে এবং তা ডিসপোজ করতে হবে যথাযথভাবে। লাশ বহনের জন্য ব্যাগ ব্যবহার করতে হবে। লাশ দাফনের পর এবং খাওয়ার আগে অবশ্যই সা্বান দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করে নিতে হবে। ব্যবহৃত যান ও সরঞ্জাম জীবাণুমুক্ত করতে হবে যথাযথভাবে। নিতে হবে হেপাটাইটিস বি প্রতিরোধী টীকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা