সারাদেশ

মাদারীপুরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের কর্মকর্তারা এবং মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি গ্রামে অভিযান পরিচালনা করে সদর থানার মোবাইল টিম। অভিযানের সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১১০ কার্টনে সংরক্ষিত প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া নকল সিগারেট গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ভ্যাট ও শুল্ক) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ফলে জব্দকৃত পণ্যের মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি মিলিয়ে মোট আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার এসআই জিয়ারুল, এএসআই মনোয়ারসহ মোবাইল টিমের সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর শফিক স্বপন মাদারীপুর

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা