সারাদেশ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও ৩ কুকুরের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষ করা পুকুরের বিদ্যুতের তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৭) নামের এক কৃষক মারা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাখু বিশ্বাসের ছেলে। মামুনের একটি ছেলে সন্তান রয়েছে।

থানা সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের ৮ পাখি জমির উপর পুকুর রয়েছে। ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছে বোয়ালমারী পৌর সভার আধারকোটা গ্রামের বিশ্বজিৎ সরকার। পুকুরের মাঝে বাঁশের সাথে বিদ্যুতের লাইন দিয়ে আলোর ব্যবস্থা করে বিশ্বজিৎ সরকার। ওই বাঁশ খাড়া রাখার জন্য জিআই তার দিয়ে টানা দেয়া হয়। ওই জিআই তারে দীর্ঘদিন ধরে কারেন্ট হওয়ার কারণে গত এক মাসে জিআই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা যায়। পুকুরে দায়িত্ব থাকা দের জিআই তার কারেন্ট হওয়ার খবর বার বার স্থানীয়রা জানালেও তারা কোন গুরুত্ব দেয় না।

বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস মাঠের থেকে ঘাস কেটে পুকুরের পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে কারেন্ট থাকা জিআই তারের সাথে পা জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মামুনের মৃত্যু হয়।

বিশ্বজিৎ সরকার বলেন, পুকুরটি তিন বছরের জন্য তিন লক্ষ টাকা দিয়ে লিজ নেয়া হয়েছে। এখন ঘটনা তো ঘটে গেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরে দেওয়া বিদ্যুতের লাইন থেকে জিআই তার বিদ্যুৎ হয়ে যায়। গত কয়েকদিনে তিনটি কুকুর ওই তারে জড়িয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালে কৃষক মামুন বিশ্বাস ঘাস কেটে আসার পথে ওই জি আই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা