জাতীয়

ভিআইপিদের জন্য হাসপাতাল তৈরির তথ্য সঠিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির তথ্য সত্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের বিবৃতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা সরকারের নীতি বহির্ভূত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'যারা ভারত ও সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন এবং বিভিন্ন দেশ থেকে আরো যারা আসবেন তাদেরকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।'

তিনি বলেন, 'কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি এবং করাও হবে না। অন্যান্য হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। যেসব হাসপাতালে সরকারি ওষুধ থাকে সেসবগুলোতে ওষুধ সরবরাহ অব্যাহত আছে এবং থাকবে। এসব সঠিকভাবে পরিচালিত হচ্ছে।'

করোনা প্রথম শনাক্ত থেকে ৪৫ দিন পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী আরো বলেন, প্রথম ৪৫ দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ জন ও মৃত্যু হয়েছে ১২০ জনের। ইতালিতে একই সময়ে আক্রান্ত হয়েছিল ১ লাখ ৩০ হাজার। মারা গেছে প্রায় ১১ হাজার। স্পেনে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ, মারা গেছে ১০ হাজার। আমেরিকাতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ২০ হাজার ও মৃত্যু হয়েছে ২৪ হাজার।

সেই তুলনায় বাংলাদেশে প্রথম ৪৫ দিনের অবস্থা তুলনামূলকভাবে ভালো। ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য দেশ থেকেও ভালো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা