ফিচার

বিলুপ্ত প্রজাতির গাছপালা রক্ষায় ত্রিপুরায় ‘পবিত্র বন’

ত্রিপুরা প্রতিনিধি:

মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে প্রাকৃতিক বন সংরক্ষণের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে। এর ফলে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে একইভাবে বহু হারিয়ে যেতে বসা গাছপালা সংরক্ষিত থাকবে এবং ধীরে ধীরে এগুলির পরিমাণ বাড়বে। এমনকি এই বীজ ভান্ডার থেকে বিরল প্রজাতির গাছপালা দেশ-বিদেশে ছড়িয়ে দিয়ে গাছের প্রজাতিকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে। এমনটাই অভিমত এই অভিনব বনের উদ্যোক্তাদের।

প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে প্রকৃতি ও গাছপালা রক্ষার জন্য নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। মানুষ যখন পুরোপুরি ভাবে কথা বলতে শেখেনি, তখন পাহাড়ের গায়ে গুহার ভিতরে ছবি এঁকে একে রাখত প্রকৃতিকে রক্ষা করার জন্য। গবেষকদের মতে, তারা এই কাজ করতো তাদের উত্তর পুরুষদের মধ্যে বার্তা ছড়িয়ে দিতে, যাতে করে তারা যেন প্রকৃতিকে রক্ষা করে। গবেষকরা আরো জানান, পরবর্তী সময় মানুষ যখন সভ্যতার দিকে আরো একধাপ এগিয়ে এলো তখন তারা গাছপালাসহ প্রকৃতিকে রক্ষার জন্য পূজা শুরু করলো। এখন আধুনিক নগরায়নের ফলে ব্যাপকভাবে প্রকৃতি এবং বন ধ্বংস হচ্ছে যার প্রভাব সরাসরি পড়ছে জলবায়ু পরিবর্তনে। মানুষ তাদের প্রয়োজনে পরিবেশের কথা চিন্তা না করে নির্বিচারে বন ধ্বংস করে চলছে। এই অবস্থায় বনকে রক্ষা করার জন্য আবারও মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো হচ্ছে।

ত্রিপুরা রাজ্যে নতুন করে সংরক্ষিত ও মিশ্র বনায়ন করতে যৌথভাবে এই অভিনব উদ্যোগ গ্রহন করেছে ভারত সরকারের ফরেষ্ট রিচার্জ ফর লাইভলিহোড এক্সটেনশনের ত্রিপুরা শাখা, ডেভলাপমেন্ট ইনিসেটিভ ফর সাস্টেনেভল এডভান্সমেন্ট (দিশা) এবং খুম্পই বুরিবদল এনজিও। এই তিন সংস্থার কর্মকর্তা ও পরিচালক মন্ডলী মিলে রাজ্যের পশ্চিম জেলার কামালঘাট এলাকার শিপাহীপাড়া গ্রামে গড়ে তুলছে একটি সেক্রেট ফরেষ্ট। যাকে আবার পবিত্র জঙ্গল বলা হয়।

ফরেষ্ট রিচার্জ ফর লাইভলিহোড এক্সটেনশনের ত্রিপুরা শাখা ডিরেক্টর পবন কে কৌশিক বলেন, ভারতে বহু এলাকায় সেক্রেট ফরেস্ট রয়েছে, এরমধ্যে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সেক্রেট ফরেস্ট রয়েছে উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে। মেঘালয়ের এই গহীন বনটি আশাপাশের এলাকায় বসবাসকারীরা তাদের ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে ধরে রেখেছে বহু যুগ আগে থেকে। এই বনের আশে পাশে কোন জঙ্গল না থাকলেও সেক্রেট ফরেস্টে বিভিন্ন ধরনের গাছপালাসহ জীব বৈচিত্র সংরক্ষিত রয়েছে। এই বন থেকে কোন মানুষ গাছ কাটা তো দূরের কথা, পরিত্যক্ত পাতা বা জঙ্গলের ক্ষুদ্র কোন কিছুই নিয়ে আসতে পারেন না।

পবন কে কৌশিক আরো জানান, রাজ্যের প্রায় সকল জনজাতিদের বিশ্বাস অনুসারে কের পূজার সময় যে কেউ যখন তখন সেক্রেট বনে প্রবেশ করতে পারে না এবং কের পূজার এলাকা থেকে থেকে কোন কিছু নিতে নেই। এই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে রাজ্যে পবিত্র জঙ্গল গড়ে তোলা হয়েছে। এখানে পুরোহিত জনজাতিদের নিজস্ব ভাষা ককবরকে চন্তাই বলা হয়। এই চন্তাই কেরপূজা করে প্রথমে জঙ্গলের সীমানা একে দিয়েছেন। এর পর এই জায়গায় আগর, মেহগিনি, দেবদারু, সেগুনসহ বিভিন্ন ফল ও বিলুপ্ত প্রজাতির গাছ লাগানো হয়েছে। এই গাছ গুলোতে যখন বড় হয়ে ফল ও বীজ ধরবে তখন এক গুলি পাখী, বাতাস ও বিভিন্ন প্রাণীর মাধ্যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। এক দিকে এই জঙ্গল নানা প্রজাতির গাছের ও লতাগুল্মের সংরক্ষক হবে এবং তা পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দিতে সহায়তা করবে। তিনি আরো জানান, গত বছর জুলাই মাসে তারা এই কর্মসূচি প্রথমবারের মতো হাতে নিয়েছেন। এই কর্মসূচিতে তিনটি সংস্থা ছাড়াও সাধারণ মানুষের যোগদান এবং বন সংরক্ষণের বিষয়ে মানুষের আগ্রহ দেখে খুশি। আগামী দিনে জমি পেলে ত্রিপুরা রাজ্যে এমন আরও জঙ্গল গড়ে তুলতে চান বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের আশাবাদ, এই বন শুধু জীব বৈচিত্রকেই রক্ষা করবে না। একটা সময় আসবে যখন দূর-দূরান্ত থেকে মানুষ আসবেন এই বনকে দেখার জন্য। একটা সময় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হয়ে উঠবে এই বন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা