সারাদেশ

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯শত ৩ ।

অন্যদিকে রাজস্ব ও উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ১৭ হাজার ৯শত ৩ টাকা। ঘোষিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন,সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আলোকসজ্জা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার বিভিন্ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে রাজস্ব আয় বৃদ্ধি, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসন জানায়, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। বাজেট উপস্থাপনায় ছিলেন, শেখ শাহার আলী। উপস্থাপনায় ছিলেন মোঃ আশরাফ পারভেজ।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান এর পক্ষে ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জেন সাজেদুর রহমান সাজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শাহ, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোহসীন আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা