জাতীয়

দরিদ্রদের ত্রাণ লুট, প্রয়োজন সুষ্ঠু বন্টন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। এদের অধিকাংশই নিম্ন আয়ের অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। বন্ধ রয়েছে শিল্প কারখানা। বেকার হয়ে পড়েছে দেশের হাজার হাজার পোল্ট্রি খামারে কর্মরতরা। আয় উৎস বন্ধ হয়ে গেছে ভাসমান ব্যবসায়ী, রিকশা, ভ্যান ও সিএনজি চালকদের। দীর্ঘদিন ধরে আয় বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র কর্মহীনরা। এর প্রতিফলন দেখা গেল জামালপুরে। ঘরে খাবার না থাকায় জামালপুর পৌরসভার ত্রাণের ট্রাক আটকে চাল ও আলু লুট করে নিয়ে গেছেন কর্মহীন হতদরিদ্র মানুষেরা।

গতকাল রবিরার (১২ এপ্রিল) এই লুটের ঘটনাটি ঘটে। জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানান, দুপুরের দিকে ত্রাণের ৬০০ প্যাকেট চাল ও ৬০০ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাকটি সিংহজানী খাদ্য গুদাম থেকে বানিয়াবাজারের দিকে যাচ্ছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় ট্রাকটি পৌঁছালে কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষরা ট্রাক আটকিয়ে চাল ও আলু লুট করে।

বিক্ষুব্ধরা জানান, বিভিন্ন জনের দারে দারে গিয়েও তারা আজ পর্যন্ত কোন ত্রাণ পাননি। এই করোনার পর থেকে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

তারা জানায়, "ছেলেমেয়ে নিয়ে না খেয়ে আছি। আমাদের ভোটার আইডি কার্ড নিয়ে রাইখে দিছে প্রায় ১ মাস হলো।"

সব চাল পাচার করে বিক্রি করে দেয়ার অভিযোগ করে বিক্ষুব্ধরা। বলে, তাই ট্রাক আটকিয়ে নিজেদের চাল নিজেরাই নিয়েছে।

গত কয়েকদিন আগে উন্নয়ন সংস্থ্য ব্র্যাকের একটি জরিপে উঠে এসেছে করোনাভাইরাসের ফলে দারিদ্রসীমার নিচে নেমে গেছে দেশের ৮৯ ভাগ মানুষ। তাদের মধ্যে ১৪ ভাগ মানুষের ঘরে নেই কোন খাবার। প্রতিষ্ঠানটি জানায়, ৬৪ জেলায় দুই হাজার ৬৭৫ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়।

এমন পরিস্থিতিতে জামালপুরের এ ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখছেন সচেতন মহল। তারা বলছেন, সরকারের উচিৎ হবে দ্রুত এসব হতদরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া এবং ত্রাণের সুষ্ঠ বন্টন করা। কেউ যেন অনাহারে না থাকে। তা না হলে এ ধরনের ঘটনা সব জায়গায় ঘটতে থাকবে।

অনেক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন কর্মহীন দরিদ্ররা। তারা অভিযোগ করছেন, জনপ্রতিনিধিরা বেছে বেছে তাদের আত্মীয় স্বজনদের ত্রাণ সহায়তা দিচ্ছেন। এর ফলে অনেকে পাচ্ছেন খাদ্য সহায়তা।

জনপ্রতিনিধিরা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় যে পরিমাণে ত্রাণ বরাদ্দ হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই সব নিম্ন আয়ের মানুষ ত্রাণ পাচ্ছে না। সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে বরাদ্দের পরিমাণ আরও বাড়াতে হবে জানান তারা।

দেশের এমন পরিস্থিতিতে ত্রাণ ও টিসিবির মাধ্যমে বিক্রির চাল চুরির ঘটনাও ঘটছে কোন কোন জায়গায়। অনেক স্থানে এসবের সাথে জড়িত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব চোরদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারন করলেও কোন লাভ হচ্ছে না। দরিদ্রদের ত্রাণ চুরির ঘটনায় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লাইসেন্স বাতিল করা হয়েছে কয়েকজন টিসিবির ডিলারের।

কর্মহীনদের জন্য বরাদ্দের পরিমাণ বাড়িয়ে প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার কথা বলছেন সচেতন মহল। প্রয়োজনে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে ত্রাণ দেয়ার কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার দাবি জানান কেউ কেউ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা