জাতীয়

ত্রাণ চোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক:

ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

দেশে বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি।

১২ এপ্রিল রোববার রাতে এক ভিডিও কনফা‌রে‌ন্সে পুলিশ ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় আইজিপি এসব কথা বলেন।

পরে আইজিপির দেয়া দিকনির্দেশনা তুলে ধরেন পুলিশ সদর দফতরের জনসংযোগ ও মিডিয়া কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা।

ভিডিও কনফা‌রে‌ন্সে বলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগপূর্ণ সময়ে পুলিশ যেভাবে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তা সারাবিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ অনবদ্য ভূমিকার জন্য পুলিশ সদস্যদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপী পুলিশ হেডকোয়াটারে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, এর আগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে পুলিশ সদস্যরা দেশকে স্বাধীন করেছিল, যা বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যে সব স্থানে লকডাউন করা হয়েছে তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে। বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্য‌ক্তিগতভা‌বে অসহায় ও দুঃস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য মানু‌ষের প্র‌তি আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।

জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স বাড়তে পারে। কোনভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

আইজিপি তার দুই বছর তিন মাসের কর্মকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি, আমি জনতার পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হতে চাই।

নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত...

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো নয়,চাকা থেকে ছিটকে আসা টুকরো

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহ...

থাইল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতেরসংখ্যা বেড়ে...

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা