খেলা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। এর মধ্য দিয়ে কেপ ভার্দের পর আফ্রিকার আরেক প্রতিনিধি ঘানারও বিদায় নিশ্চিত হলো।

শনিবার (৪ জুলাই) কানসাস সিটির ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কলম্বিয়া। বলের দখল থেকে শুরু করে আক্রমণ—সব বিভাগেই এগিয়ে ছিল লা কাফেতেরোসরা।

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের দেখা পান জন আরিয়াস। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

পরিসংখ্যানেও ছিল কলম্বিয়ার স্পষ্ট আধিপত্য। ম্যাচে ৬২ শতাংশ বলের দখল রেখে ২০টি শট নেয় তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ঘানা ৮টি শট নিলেও একটিও লক্ষ্যভেদ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল কলম্বিয়া। লুইস দিয়াজ বল জালে পাঠিয়ে গোল উদযাপনও শুরু করেছিলেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় অফসাইডের সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় ধরে রেখে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে কলম্বিয়া। আগামী মঙ্গলবার ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলটি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা