আন্তর্জাতিক

করোনায় চীনে ১ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনার ফলে উহান থেকে লকডাউন তুলে নিয়েছে চীন। হুবেইসহ গোটা চীনকেই স্বাভাবিক জীবনে ফিরতে দেখা গেছে। তবে দেশটির লকডাউন তুলে নেয়ায় আবারো বেড়েছে আক্রান্তে সংখ্যা। রবিবার (১২ এপ্রিল) দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৮ জন, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৩ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

১০৮ জনের মধ্যে ১০ জন স্থানীয়ভাবে আক্রান্ত, বাকিরা অন্য দেশ থেকে আসা। তবে এই ১০ জনের মধ্যে হুবেই কিংবা উহানের কেউ নেই। নতুন আক্রান্তদের সাতজন উত্তর-পূর্বাঞ্চলের হেইলুংচিয়াং প্রদেশের এবং তিন জন দক্ষিণের গুয়াংডং প্রদেশের। এরা প্রত্যেকে লোকাল ট্রান্সমিশনে আক্রান্ত।

চীনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার পর মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে থাকে। কিন্তু নতুন করে আক্রান্ত বাড়তে থাকায় এটিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলছে চীন সরকার।

এ পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ১৬০ জন, মৃত্যু ৩৩৪১। এই ভাইরাসটির উৎপত্তি স্থান চীন হলেও অবশ্য বিশ্বের অন্য দেশগুলোর থেকে আক্রান্তের তুলনায় মৃতের হার তলানিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা