টেকলাইফ

করোনার প্রভাবে স্মার্টফোনের বাজারে ধস

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে এ বছরের শুরুতে স্মার্টফোনের বিক্রি কমেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে অন্যান্য বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের অবস্থা খুবই খারাপ।

কাউন্টার পয়েন্ট রিসার্চ ও ক্যানালিস নামে দুটি প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে, বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার হারিয়েছে অন্তত ১৩ শতাংশ।

বলা হয়, ২০১৪ সালের পর এই প্রথম ৩০ কোটির নিচে ফোন শিপমেন্ট হলো। তবে এরপরও স্যামসাং, হুয়াওয়ে ও অ্যাপল শীর্ষ বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে। তুলনামূলক সবচেয়ে কম ক্ষতি হয়েছে অ্যাপলের। এরপর চতুর্থ স্থানে রয়েছে শাওমি।

ক্যানালিসের জ্যেষ্ঠ বিশ্লেষক মি. স্ট্যানটন বলেন, নতুন ডিভাইসের চাহিদা একেবারেই কমে গেছে। এ বছরের ফেব্রুয়ারিতে চীনে যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন প্রতিষ্ঠানগুলো মনোযোগ দিয়েছিল কীভাবে ফোনের উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক চাহিদা মেটানো যায়। কিন্তু মার্চে এসে পরিস্থিতি পাল্টে গেলো। স্মার্টফোনের উৎপাদন আবারও শুরু হলেও বৈশ্বিক লকডাউনের কারণে বিশ্বব্যাপী বিক্রি কমে গেছে।

কাউন্টার পয়েন্টের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখা যায়, মূলত ফোন নষ্ট বা ভেঙে না গেলে ক্রেতারা সাধারণত নতুন ফোন কেনেন না। বর্তমানে ক্রেতারা এমন অনেক কিছুই কেনা থেকে বিরত থাকছেন। ফলে নতুন স্মার্টফোন ক্রয়ের এই সাইকেলটি দীর্ঘায়িত হয়েছে। তবে মহামারির প্রকৃত ফল আসার এখনও বাকি।

স্ট্যানটন বলেন, বেশিরভাগ স্মার্টফোন প্রতিষ্ঠানই ধারণা করছে, করোনার প্রভাব পরবর্তী তিন মাসে সবচেয়ে বেশি হবে। এখন আসলে প্রতিষ্ঠানগুলোকে তাদের সাহসের পরিচয় দিতে হচ্ছে। বিশেষ করে অফলাইন প্রতিষ্ঠানগুলো সরকারি সহায়তা না পেলে একেবারেই পড়ে যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা