বাণিজ্য

গুরুতর অসুস্থতা প্রতিরোধে মোবাইল অ্যাপ চালু করলো মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থতা প্রতিরোধ ও সুস্থ থাকার প্রচেষ্টাকে সহায়তার উদ্দেশ্যে মেটলাইফ থ্রি সিক্সটি হেলথ (360Health) নামে নতুন ধরনের একটি মোবাইল অ্যাপ চালু করেছে মেটলাইফ।

নতুন এই মোবাইল অ্যাপটি সুস্থতার যে পাঁচটি মূল বিষয়কে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে, সেগুলো হলো: রোগ প্রতিরোধ, প্রাথমিক রোগ নির্ণয়, সহজ চিকিৎসা সেবা, পরিচর্যা এবং বীমার মাধ্যমে আর্থিক সুরক্ষা।

গুগল প্লে স্টোর (https://metlifebd.online/d4454e) থেকে যে কেউ বিনামূল্যে মেটলাইফ থ্রি সিক্সটি হেলথ (360Health) মোবাইল অ্যাপটি ডাউনলোড করে বিএমআই (বডি মাস ইনডেক্স), কোভিড-১৯ এর উপসর্গ পরীক্ষা এবং রোগ প্রতিরোধের সুবিধাগুলো ব্যবহার করে যে কেউ ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন ও ভবিষ্যতের জন্য উপযুক্ত আর্থিক সুরক্ষা নিতে পারবেন।

বিশেষ সুবিধা / অগ্রাধিকার হিসেবে, শুধুমাত্র মেটলাইফের গ্রাহকরা বিনামূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ, লাইফ কার্ডের মাধ্যমে ডিজিটাল ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ছাড় এবং কার্ডিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্টসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা অনলাইনে ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জাম অর্ডার করে কিনতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা তাদের পলিসি সম্পর্কিত তথ্য যেমন পলিসির অবস্থা, পলিসির মেয়াদপূর্তির তারিখ এবং প্রিমিয়ামের শেষ তারিখ সরাসরি এই মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন। সকল ব্যবহারকারী প্রথম ৬০ দিনের জন্য অ্যাপের সব সেবাগুলো উপভোগ করতে পারবেন।

ব্যস্ত জীবনধারা, খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ বাংলাদেশের মানুষকে অসংক্রামক রোগ বা গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে, যা দেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশ বলে অনুমান করা হয়ে থাকে। মেটলাইফের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যসেবার খরচ এবং আর্থিক সামর্থ্য, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে পেশাদার চিকিৎসক প্রাপ্তির সুযোগ এবং হাসপাতালের গুণগতমান বাংলাদেশিদের জন্য প্রধান উদ্বেগের বিষয়।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ , এফসিএ, বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে মেটলাইফ থ্রি সিক্সটি হেলথ। এটি এমন একটি মোবাইল অ্যাপ, যা আর্থিক সুরক্ষা এবং স্বাস্থ্য সেবার সম্মিলন করবে। সেই সাথে ব্যবহারকারীকে স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্বাস্থ্য পরিচালনা করতেও সহায়তা করবে। এ ধরনের মোবাইল অ্যাপ দেশে এটাই প্রথম। গ্রাহকরা গুরুতর অসুস্থতা প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সুস্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মোবাইল অ্যাপটির সুবিধা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা