বাণিজ্য

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো- আমদানিকৃত মোবাইল, মদ-বিয়ার, সুগন্ধি, সিগারেট, থিম পার্কের রাইড, বিদেশি সবজি, প্রক্রিয়াজাত মাংস, গাড়ির সুরক্ষা কাঁচ।

এছাড়া- লবণ, যানবাহন নিরাপদ রাখার তালাজাতীয় পণ্যের, পুনর্ব্যবহারযোগ্য লুব বেস অয়েল, পুনর্ব্যবহারযোগ্য লুব্রিকেন্ট অয়েল, নাট-স্ক্রু (তারকাটা জাতীয় পণ্য), প্যারাফিন, মিনারেল অয়েল, সোডিয়াম সালফেট, আমদানিকৃত রড ও অ্যাঙ্গেল, ধান ও গম ভাঙ্গানোর মেশিন।

মোবাইল ফোন: প্রস্তাবিত বাজেটে দেশে মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করতে আমদানিকৃত মোবাইলের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। তাই যেসব ফোন দেশে উৎপাদন হয় না, সেসবের দাম বাড়বে। এ তালিকায় আইফোন ও স্যামসাংয়ের প্রিমিয়াম ফোন রয়েছে।

মদ-বিয়ার: এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে, তাই মদ বিয়ারের দাম বাড়বে পারে।

সুগন্ধি: বিদেশি সুগন্ধি আমদানিতে অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।

সিগারেট: সম্পূরক শুল্ক না বাড়ালেও বাজেটে সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়। তাই সিগারেটের দাম বাড়বে। তবে অপরিবর্তিত থাকছে নিম্ন ও মধ্যমানের সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের দাম।

থিম পার্কের রাইড: এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তাই শিশুদের বিনোদন কেন্দ্র স্থাপনের খরচ বাড়বে।

বিদেশি সবজি: দেশি চাষীদের সুরক্ষা দিতে মাশরুম, বিদেশি গাজর, শালগম জাতীয় সবজি আমদানিতে সম্পূরক শুল্ক ও ভ্যাট বসানো হয়েছে। এছাড়া গাজর, মাশরুম, কাচামরিচ, টমেটো, কমলা, ক্যাপসিকামের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে। তাই এসব পণ্যের দাম বাড়তে পারে।

প্রক্রিয়াজাত মাংস: তাজা, শুকনা বা হিমায়িত অবস্থায় আমদানিকৃত মাংসে সম্পূরক শুল্ক ও ভ্যাট আরোপ করা হয়েছে।

গাড়ির সুরক্ষা কাঁচ: গাড়ি ও বিমানের সব ধরনের সুরক্ষা কাঁচের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। তাই গাড়ি মালিকদের ভবিষ্যতে বেশি খরচ হতে পারে।

আরও দাম বাড়তে পারে যেসব পণ্যের সেগুলো হচ্ছে শিল্পের লবণ, যানবাহান নিরাপদ রাখার তালাজাতীয় পণ্য, পুনর্ব্যবহারযোগ্য লুব বেস অয়েল, পুনর্ব্যবহারযোগ্য লুব্রিকেন্ট অয়েল, নাট-স্ক্রু (তারকাটা জাতীয় পণ্য), প্যারাফিন, মিনারেল অয়েল, সোডিয়াম সালফেট, আমদানিকৃত রড ও অ্যাঙ্গেল, ধান ও গম ভাঙ্গানোর মেশিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা