বাণিজ্য

বাজেটের আগেই দাম বাড়লো যেসব পণ্যের

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বৃহস্পতিবার নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব তুলে ধরবেন। এদিকে নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই রাজধানীর বাজারগুলোতে চাল, আটা, ময়দার দাম বেড়ে গেছে। সেইসঙ্গে বেড়েছে তেল, পেঁয়াজ, রসুন, মশুর ডালের দাম। এর পাশাপাশি সিগারেটের দামও বেড়েছে।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, চিকন, মাঝারি ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে ১-২ টাকা বেড়েছে। দাম বেড়ে চিকন চাল এখন বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৬ টাকা, যা দু’দিন আগেও ৬০ থেকে ৬৪ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।

গরিবের মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা, যা আগে ছিল ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। আর মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা, যা আগে ছিল ৫৪ থেকে ৫৬ টাকা।

চালের দাম বাড়ার তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যেও। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, চিকন ও মাঝারি চালের দাম ৩০ মে এবং মোটা চালের দাম ১ জুন বেড়েছে। এর মধ্যে চিকন চালের দাম বেড়েছে ৫ দশমিক ১৩ শতাংশ, মাঝারি চালের দাম বেড়েছে ১০ দশমিক ২০ শতাংশ এবং মোটা চালের দাম বেড়েছে ৪ দশমিক ৪৯ শতাংশ।

এ বিষয়ে ব্যবসায়ী মো. আফজাল বলেন, নতুন চাল কয়েকদিন কিছুটা কম দামে বিক্রি হয়েছে। তবে পুরাতন চাল আগের দামেই বিক্রি হচ্ছিল। এখন নতুন চালের দামও বাড়তে শুরু করেছে। গত ৩-৪ দিনে সব ধরনের চালের দাম কেজিতে দুই টাকার মতো বেড়ে গেছে।

রামপুরার ব্যবসায়ী রমজান আলী বলেন, আমাদের ধারণা ছিল নতুন চাল যেহেতু বাজারে এসেছে, কিছুদিনের মধ্যে চালের দাম কমে যাবে। কিন্তু হঠাৎ করেই পাইকারিতে চালের দাম বেড়ে গেছে। যে কারণে আমরাও দাম বাড়াতে বাধ্য হয়েছি।

চালের পাশাপাশি দাম বেড়েছে আটা ও ময়দার। ৩২ থেকে ৩৪ টাকা কেজি বিক্রি হওয়া প্যাকেট আটার দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। আর প্যাকেট ময়দার কেজি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকা, যা আগে ছিল ৪২ থেকে ৪৪ টাকার মধ্যে। ৩৪ থেকে ৩৬ টাকা কেজি বিক্রি হওয়া খোলা ময়াদার দাম বেড়ে হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা।

চাল, আটার সঙ্গে ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে সয়াবিন ও পাম তেলের জন্য। লুজ সয়াবিন তেলের কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা, যা গত শুক্রবার ছিল ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে। আর পাম সুপার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা, যা আগে ১১৫ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।

তেলের দামের বিষয়ে সরকারি প্রতিষ্ঠান টিসিবি জানিয়েছে, গত এক সপ্তাহে লুজ সয়াবিন তেলের দাম বেড়েছে ২ শতাংশ। বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম ৫ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। এছাড়া লুজ পাম অয়েলের দশমিক ৮৯ শতাংশ এবং সুপার পাম অয়েলের দশমিক ৮৬ শতাংশ দাম বেড়েছে। ৩০ থেকে ৩১ মে এই দুই দিনে তেলের দাম বেড়েছে।

এদিকে পেঁয়াজের দাম দুই দফায় কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। গত শুক্রবার ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এর সঙ্গে বেড়েছে রসুনের দাম। আমদানি করা রসুনের দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা গত শুক্রবার ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল।

পেঁয়াজের দামের বিষয়ে শ্যামবাজারের ব্যবসায়ী মো. রাজু বলেন, এখন পেঁয়াজ আমদানি হচ্ছে না। দেশি পেঁয়াজের সরবরাহও কমে গেছে। এ কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। দ্রুত পেঁয়াজ আমদানির ব্যবস্থা না করলে দাম আরও বেড়ে যেতে পারে।

এদিকে প্রতিবছর বাজেট আসলেই সিগারেটের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। আগের রীতি মেনে এবারও বাজেটের আগে সিগারেটের দাম বেড়ে গেছে। দু’দিন আগে ১৪ টাকা পিস বিক্রি হওয়া বেনসন সিগারেট এখন ১৫ টাকা বিক্রি হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ীরা গোল্ডলিফ সিগারেটেরও দামও এক টাকা বেশি রাখছেন। ১০ টাকার গোল্ডলিফ ১১ টাকা বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। অবশ্য কোথাও কোথাও ১০ টাকাতেও পাওয়া যাচ্ছে। অন্যান্য সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা