ছবি : সংগৃহিত
টেকলাইফ

যুক্তরাষ্ট্রের মন্টানায় টিকটক নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটককে ব্যক্তিগত ডিভাইস থেকে নিষিদ্ধ করতে যাচ্ছে মন্টানা।

আরও পড়ুন : ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

বুধবার (১৭ মে) গভর্ণর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন। যা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বলেছে যে এই নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করেছে’।

চীন সরকারের কাছে তথ্য পাঠানো হতে পারে এই উদ্বেগের জন্য টিকটক বিশ্বজুড়ে কর্তৃপক্ষের তদন্তের আওতায় আসে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আরও পড়ুন : ১৭ দিন পর ৪ জীবিত শিশু উদ্ধার!

আইনপ্রণেতাদের রিপাবলিকান জিয়ানফোর্ট বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানাবাসীদের রক্ষায় বৃহত্তর নিষেধাজ্ঞা আমাদের অভিন্ন অগ্রাধিকারকে আরো বাড়িয়ে তুলবে।

টিকটকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মন্টানায় 'লাখ লাখ মানুষ' প্ল্যাটফর্মটি ব্যবহার করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে তারা নিজেদের প্রকাশ করতে, জীবিকা উপার্জন করতে এবং নিজেদের সম্প্রদায় খুঁজে পেতে টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারে।

আরও পড়ুন : রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ

কারণ আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’

টিকটক আইনটিকে আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে।

গত মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার একটি বিল ৫৪ থেকে ৪৩ ভোটে পাস করেন।

আরও পড়ুন : বিয়েতে বর-কনের বিষপান

আইনটি অ্যাপ স্টোরগুলোকে গ্রাহকদের টিকটক ডাউনলোড করার সুযোগ অবৈধ করবে। তবে ইতোমধ্যে টিকটক রয়েছে এমন ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না।

প্রসঙ্গত, মাত্র ১০ লাখ জনসংখ্যার মন্টানা ২০২২ সালের ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা