ছবি: সংগৃহীত
জাতীয়

ভাষা দিবসে বইমেলায় দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিন সরকারি ছুটি থাকায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ।

আরও পড়ুন: টানা ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, কেউ খোপায় বাহারি ফুল কেউবা কালো পাঞ্জাবি পরে মেলায় প্রবেশ করছেন। অনেকে শিশু-বাচ্চাসহ পুরো পরিবারকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলেই দেখা যায় ক্রেতা-দর্শনার্থীর ভিড়। বড়দের সাথে মেলায় শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে অনেকেই স্কুলপড়ুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শেষে বইমেলায় এসেছেন।

এদিকে মেলায় সবচেয়ে বেশি জমজমাট করে তুলেছেন ভ্রাম্যমাণ বই বিক্রেতা টিপু সুলতান। তিনি ফেরি করে বই বিক্রির পাশাপাশি বইপ্রেমীদের নিয়ে আসর জমিয়েছেন। বক্তব্য দিচ্ছেন তার লেখা বই নিয়ে।

আরও পড়ুন: কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন

এ সময় মেলায় আসা ইয়াসমিন অর্থি বলেন, পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসেছি। আজ সরকারি ছুটি থাকায় রাস্তায় জ্যাম কম। সবাইকে নিয়ে একসাথে মেলায় আসার সময়ও কম পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমি প্রধানত তুলনামূলক ধর্মতত্ত্বের বই পড়তে বেশি পছন্দ করি। এ জাতীয় বই প্রকাশ করা কয়েকটি প্রকাশনীর স্টল বইমেলায় নেই। অনেক খোঁজাখুঁজির পরে আরিফ আজাদ ও ড. শামসুল আরেফিনের ২ টা বই কিনতে পেরেছি।

মেলায় আসা ইশান বড়ুয়া বলেন, বন্ধুরা মিলে শহীদ মিনারে ফুল দিতে এসেছিলাম। পরে সবাই প্ল্যান করে বইমেলায় এসেছি। অনেক স্টল ঘুরে দেখেছি। তবে কোনো বই এখনো কেনা হয়নি। পছন্দের বই অনেক থাকলেও বইগুলোর দাম অনেক।

আরও পড়ুন: সাম্প্রদায়িক বীজবৃক্ষ তুলে ফেলব

শুভ্র দেবনাথ নামের এক দর্শনার্থী জানান, বইমেলায় এসে ভালো লাগছে। আমি সময় পেলেই মেলায় ঢুঁ মেরে দেখি। আজ বিকেলে বেশি ভিড় হবে। সকাল থেকেই এতো ভিড় দেখে ভালোই লাগছে।

চারুলিপি প্রকাশনীর ম্যানেজার মাসুম পারভেজ জানান, মেলায় দর্শনার্থী অনেক। কিন্তু ক্রেতা কম। অনেকেই আসছেন বই দেখছেন, পড়ছেন, ছবি তুলছেন। কিন্তু আলটিমেটলি কিনছেন না। এটা আমাদের জন্য তো দুঃখজনক বটেই। এটি লেখক ও সংশ্লিষ্টদের জন্য নেতিবাচক একটা বার্তা।

তিনি আরও বলেন, আশা করব, শুধু দেখা বা ছবি তোলার মাঝে সীমাবদ্ধ না থেকে বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। পৃথিবীটা হোক বইয়ের।

আদী প্রকাশনীর বিক্রেতা ইউসুফ খান বলেন, সকাল থেকেই মানুষের বেশ ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়তে পারে। তবে বিক্রি অনেক কম। মানুষ এখন আর বই পড়ে না। মোবাইলে বুঁদ হয়ে থাকেন সবাই। বই পড়ার সময় কোথায়?

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা