জাতীয়

টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকলে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জাতীয় জাদুঘরের নিদর্শন নষ্ট বা ধ্বংস করলে জেল-জরিমানার বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় আগের অধ্যাদেশ বদলে নতুন এই আইন করা হচ্ছে।

জাতীয় জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। নিদর্শন চুরি, পাচার বা ক্ষতি করলে করলে ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া নিদর্শনের ওপর খোদাই করে লিখলে বা স্বাক্ষর করলে এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

বাংলাদেশ চিড়িয়াখানা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আনোয়ারুল বলেন, যদি কেউ টিকিট ছাড়া চিড়িয়াখানায় ঢুকে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রিসভা সেটিকে পরিবর্তন করে দুই মাসের জেল ও এক হাজার টাকা জরিমানার বিধান রেখেছে। কারণ চিড়িয়াখানায় ঢোকার টিকিটের মূল্যই অনেক কম। প্রস্তাবিত আইনে স্কুল-কলেজের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীরা যাতে বিশেষ সুবিধায় চিড়িয়াখানা দেখতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের অধ্যাদেশকে বদলে নতুন এই আইন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এককালীন চাঁদা দিয়ে প্রাথমিকের শিক্ষকদের এই ট্রাস্টের সদস্য হতে হয়। এরপর শিক্ষকদের পাশাপাশি তাঁদের পোষ্যরা এখান থেকে সুবিধা পান। কোনো শিক্ষক মারা গেলে তাঁর নাবালক, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা এই ট্রাস্ট থেকে সহায়তা পাবেন।

এখন থেকে প্রতি বছর ৬ অক্টোবর ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ এর পরিবর্তে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ হিসেবে পালন করা হবে। স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। জন্ম মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কেউ মারা যাওয়ার ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা