জাতীয়

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ওইসিডিভুক্ত ১৩টি কূটনৈতিক মিশনের প্রধানরা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, “মুশতাকের মৃত্যুর ঘটনার সার্বিক বিষয়ের দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।”

বিবৃতিদাতারা হলেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, কানাডীয় হাই কমিশনার বেনোয়া প্রিফঁতেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টিরিংক, ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ মারিও সুশো, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টৎস, ইতালির রাষ্ট্রদূত ইতালির নতুন রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্যান্সিসকো দে এসিস বেনিতেজ, সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেসান্দ্রা বের্গ ফন লিনডে এবং সুইস রাষ্ট্রদূত নাতালি শিয়ার।

বিবৃতিতে তারা বলেছেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বিচারের আগে গত বছরের ৫ মে থেকে কারাবন্দি ছিলেন মুশতাক আহমেদ। আমরা জেনেছি বেশ কয়েকবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল এবং এটা কারাবন্দি অবস্থায় তার প্রতি আচরণের ব্যাপারে উদ্বেগ তৈরি করছে।”

পেশায় ব্যবসায়ী মুশতাক অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন। সেটি কেন্দ্র করেই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন তিনি। গত বছরের ৬ মে লালমাটিয়ার বাসা থেকে মুশতাককে গ্রেফতার করার সময় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও একই মামলায় গ্রেফতার করা হয়। ‘সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর‘ অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

তদন্ত শেষে পুলিশ শুধু মুশতাক, কিশোর ও দিদারকে আসামি করে এ মাসের শুরুতে অভিযোগপত্র দেয়। দিদারুল ও মিনহাজ মান্নান জামিন পেলেও কিশোর ও মুশতাকের আবেদন নাকচ হয় কয়েক দফা। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের। কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনও বক্তব্য না আসায় সন্দেহ প্রকাশ করেন অনেকে।

ঢাকায় প্রতিবাদ সমাবেশ, মশাল মিছিল ও ঘেরাও কর্মসূচির পাশাপাশি গায়েবানা জানাজা পড়েছে বিভিন্ন সংগঠন। সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র জোটের একটি মশাল মিছিলে পুলিশ লাঠিপেটাও করেছে। মুশতাকের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে কারা কর্তৃপক্ষ; গাজীপুরের জেলা প্রশাসন গঠন করেছে একটি তদন্ত কমিটি।

শুক্রবার দিনভর কর্মসূচি থেকে বিতর্কিত, ও ‘অস্পষ্ট. ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবি জানানো হয়। বিএনপিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। কূটনীতিকদের বিবৃতিতে ওই আইনের বিভিন্ন ধারা সম্পর্কে উদ্বেগের কথা তুলে ধরে বলা হয়, “ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও তার বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের ও মানের সঙ্গে এর সঙ্গতি বিধান নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে, তা নিয়ে আমরা সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকব।”

মুশতাকের পরিবার ও বন্ধুদের প্রতিও শোক প্রকাশ করা হয়েছে কূটনীতিকদের এই যৌথ বিবৃতিতে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা