জাতীয়

‘সব নিয়োগে ডোপ টেস্ট করতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী’

মাহমুদুল আলম : সরকারি বেসরকারি সব চাকরির নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে সরকারি আদেশ হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে সাননিউজকে তিনি এসব কথা জানান। ডোপ টেস্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয়ে মিটিং করেছিলাম, সেই মিটিংয়ের ফলোআপ হিসেবে এটা ইতিমধ্যেই হয়ে গেছে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়ে দিয়েছেন।

এর আগে আমরা আইনশৃঙ্খলা সংক্রান্ত যে মিটিং করেছিলাম মন্ত্রণালয়ে, সেখানে ডোপ টেস্টের ব্যাপারে সুপারিশ ছিল, সেই সুপারিশ অনুসারে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়ে দিয়েছেন যে, সবক্ষেত্রে ডোপ টেস্ট করতে হবে।

কোন প্রক্রিয়ায় এটি কার্যকর হবে বা এটি কার্যকর করবে কোন কর্তৃপক্ষ? এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে নিয়োগের আগে যে মেডিকেল চেকআপ হয়, সেখানে এটা ইনক্লুড হয়েছে, সেখানে ডোপ টেস্টও করা হবে। যারা মেডিকেল চেকআপ করেন, এটি কার্যকর করার জন্য তাদের প্রতিই নির্দেশ দেয়া হয়েছে। এটি কার্যকর হয়ে গেছে।

সরকারি চাকরিতে সব নিয়োগে কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে বলে গত ১৭ ফেব্রুয়ারি বুধবার জানিয়েছিলেন মোজাম্মেল হক। কবে নাগাদ এই ব্যবস্থা করা হবে?-তা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী বলেন, যত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হবে, সেটা বিসিএস হোক আর যাই হোক, প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে।

“কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট চালু করা হবে। যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে তাদেরও ডোপ টেস্ট করা হবে। এই কার্যক্রম ব্যাপক হারে প্রয়োগ হবে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।”

সেদিন মোজাম্মেল হক বলেন, “চাকরিতে যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ (মাদক সেবনের) পাওয়া গেলে কেবল তাদের ডোপ টেস্ট হবে। গড় হারে করা হবে না, সবার গড় হারে করা সম্ভব না।”

মন্ত্রী জানান, মাদকমুক্ত এলাকা ঘোষণা করার জন্য দুইটি জেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এ জেলা দুইটি হল চট্টগ্রাম ও দিনাজপুর। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এই জেলা দুটিকে মাদকমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মন্ত্রী বলেন, “দেশকে মাদকমুক্ত করার জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকসেবী, বিক্রেতা এবং এদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে দমন করার ব্যবস্থা নেওয়া হবে”।

তিনি আরও বলেন, “গোয়েন্দা সংস্থার প্রতি নির্দেশনা ছিল বড় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত গডফাদার এবং তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের তালিকা করার। তারা কিছু তালিকা তৈরি করেছে। এগুলো যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সান নিউজ/এমএ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা