সংগৃহীত ছবি
জাতীয়

ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বাড়িবাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবারের ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন। সাভারের কার্যক্রমটি উদ্বোধন করবেন সিইসি।

আরও পড়ুন : আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি

রোববার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।

মো. শরিফুল আলম জানান, সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : পিলখানা হত্যাকাণ্ডের জামিন শুনানি আজ

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানান, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। কারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

এদিকে ২০২২ সালে নেওয়া ৩ বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

আরও পড়ুন : ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। তালিকায় দ্বৈত ভোটার যেন না থাকে, মৃত ভোটার যেন বাদ দেওয়া যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্যই বাড়িবাড়ি তথ্য হালনাগাদ করছি।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এরআগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র দিতে হবে :

ক) ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।

খ) জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি।

গ) নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)।

ঘ) এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

ঙ) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে :

ক) নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে।

খ) জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে।

গ) স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে।

ঘ) কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

ইসি এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা