বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
জাতীয়

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে ২৮তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে বেলা ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয় তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা