শাহিদা আরবী ছুটি
মতামত

প্রিয় রঙ আমাদের ব্যাক্তিত্বের প্রতিবিম্ব

শাহিদা আরবী ছুটি

সাইকোলজিতে নীল রঙের একটা ব্যাখ্যা আছে। যখনি আমরা নীল রঙের কিছু দেখি সেটা আকাশ হোক, সমুদ্র হোক, সুন্দর শাড়ি কিংবা লাইট হোক, আমাদের মস্তিস্ক ইন্ট্রোস্পেক্টিভে জার্নি মোড চলে যায়। এই জার্নির মানে হলো, নিজেকে গভীরভাবে জানা। আমি কে, আমি কি চাই, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার অবস্থান কি চ্যালেন্জিং নাকি রিলাক্সিং হুট করে সবকিছু আমরা ক্লিয়ারলি ভাবতে পারি। অদ্ভুত না?

নীলের আরো ব্যাপার আছে। নীল রং হলো রিলাক্সিং, ঝকঝকে নীল আকাশ কিংবা সমুদ্রের ঢেউ দেখলে আমাদের ব্লাড প্রেসার, হার্ট রেট এবং শরীরের টেম্পারেচার কমে যায়। শরীর তখন মনকে বলে ''বস, হেভি মুডে আছি, ডিস্টার্ব দিয়েন না।''

মস্তিস্ক শরীরের কথা সবচেয়ে বেশি শুনে। সে নিজেকে বিক্ষিপ্ত চিন্তা থেকে দূরে রাখে। অতএব দিনে দশ মিনিট যদি হা করে নীল আকাশের দিকে তাকিয়ে থাকেন, আপনার ঘুমের প্যাটার্ন খুব ভালো হয়ে যাবে।

ক্যালিফর্নিয়া ইউনিভার্সিটি কি এক রিসার্চ ফিসার্চ করে বের করেছে যে নীল রং মেমরি বৃদ্ধি করে এমনকি শরীরের কিছু ব্যাকটেরিয়া যা মস্তিস্ককে আঘাত করে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে।

সামান্য এক রঙের এতো ইতিহাস, কে জানতো। আমিতো নীল রং পছন্দ করি, নীল রঙের জামাকাপড় আমাকে মানায় ভালো সেজন্য, পরে অবশ্য জানলাম নীল রং যাদের পছন্দ তারা নাকি যেকোনো কিছু গভীরভাবে ভাবে। সমুদ্র আর আকাশের মতন তারা বিশাল গভীরতা ধারণ করে।

পৃথিবী সুন্দর, এই পৃথিবীতে কুৎসিত রং বলে কিছু নেই। তবুও সাইকোলজিস্টরা অনেক ভেবে চিনতে বের করেছে, প্যান্টোন রং হলো সবচেয়ে বিশ্রী রং। বাংলায় প্যান্টোন রং এর মানেটা আমি জানিনা। তবে হলুদের সাথে কালো রং দিলে বিস্কুট টাইপ যে কালার হয় সেটাই প্যান্টোন।

এই রংকে টার্গেট করেই, এই পৃথিবীর সকল টোবাকো কোম্পানি তাদের ফিল্টারের রং করেছে প্যান্টোন রং। বৃষ্টি হবার পর আঠালো কাদায় পা আটকে গেলে যে বিশ্রী ফিলিং হয়, সেই কাদার রং প্যান্টোন। এই রং কারো প্রিয় হয়না।

আমাদের মধ্যে অনেকেই আছে রাশিফলে বিশ্বাস করেন, হাতের রেখায় বিশ্বাস করেন, আমি করিনা। আমি বরং রং এ বিশ্বাস করি। আমাদের প্রিয় রং এর সাথে অনেক ইমোশন, স্মৃতি, ভালোলাগা জড়িত থাকে। হুট করেই কারো কোনো রং পছন্দ বা অপছন্দ হয়ে যেতে পারেনা। প্রিয় রঙ আমাদের ব্যাক্তিত্বের প্রতিবিম্ব। একেকটা রং দেখলে আমাদের মনের ভেতর একেকরকম অনুভূতি হয়। সমুদ্রের পাড়ে যেয়ে আপনার যেমন লাগে, ঘন জঙ্গলের কোনো এক রাস্তায় হাঁটার সময় আপনার আরেকরকম লাগবে। রং কনস্টেন্টলি আমাদের চিন্তাকে প্রভাবিত করে এমনকি সিদ্ধান্তেও ইমপ্যাক্ট ফেলে। কখনো কখনো আমাদের প্রিয় রং আমাদের চিন্তায় আমাদের জীবন অভিজ্ঞতা বহন করে।

লেখক:
অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

‘ট্রিপল মার্ডার’ মামলা: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা