ছবি-সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ইংল্যান্ডে ১ম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (৭ জুন) ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আইসিসির মাস সেরার মনোনয়নে শান্ত

ঘটনাবলি:

১০৯৯ - ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।

১৪১৩ - নেপলসের রাজা ল্যাডিস্ল রোম দখল করেন।

১৫৪৬ - আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান ঘটে।

১৫৫৭ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৬৫৪ - ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৬৫ - উত্তর পারস্যে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৮১০ - নবাব সৈয়দ জিনে উদ্দিন বাংলার মসনদে আরোহণ করেন।

১৮৭৯ - ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।

১৯০৪ - সুইডেনের কাছ থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৬৬ - ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত আহত হয়।

১৯৭১ - মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক ৫শ’ ও ১শ’ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়।

১৯৭৩ - বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।

১৯৭৫ - ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। ১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক বিশ্বকাপ ক্রিকেটের প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতা। স্বাগতিক দেশ হিসেবে ১৯৭৫ সালের ৭ থেকে ২১ জুন তারিখ পর্যন্ত ইংল্যান্ডের ৫টি শহরের ৬টি মাঠে অনুষ্ঠিত হয়।

১৯৮০ - ইহুদিবাদী ইসরাইলের জঙ্গীবিমানগুলো ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ইরাকী পারমাণবিক স্থাপনায় এক আগ্রাসী অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেয়।

১৯৮৮ - বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

১৯৮৯ - সুরিনামে বিমান দুর্ঘটনায় ১৬২ জন মৃত্যুবরণ করে।

১৯৯১ - পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ২শ’ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯৯২ - আজারবাইজানে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে এবুলতাজ এলসিব জয়লাভ করেন।

আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

জন্মদিন:

১৫৬ - ওয়ু হান, তিনি ছিলেন চিনের সম্রাট।

১৫০২ - তৃতীয় জন, তিনি ছিলেন পর্তুগালের রাজা।

১৭৭০ - রবার্ট জেঙ্কিন্সন, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।

১৮১১ - জেমস ইয়াং সিম্পসন, তিনি ছিলেন স্কটিশ ডাক্তার।

১৮৩৭ - অ্যালোইস হিটলার, তিনি অ্যাডলফ হিটলারের বাবা।

১৮৪৮- পল গোগাঁ, তিনি ছিলেন প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৮৬২ - ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্লোভাক বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৬৮ - চার্লস রেনিয়ে ম্যাকিন্টস, তিনি ছিলেন স্কটিশ চিত্রশিল্পী ও স্থপতি।

১৮৬৮ - মাওলানা মোহাম্মদ আকরম খাঁ, তিনি ছিলেন একজন বাঙালি সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত।

১৮৭১ -খাজা সলিমুল্লাহ, তিনি ছিলেন ঢাকার নবাব।

১৮৭৯ -আর্নেস্ট হার্টসফিল্ড, তিনি ছিলেন জার্মানীর বিখ্যাত প্রাচ্যবিদ ও ইরান-বিশেষজ্ঞ।

১৮৯৬ -রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৮৯৬ - ইমরে নাগি, তিনি ছিলেন হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক ও রাজনীতিবিদ।

১৯১৭ - ডিন মার্টিন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, অভিনেতা ও প্রযোজক।

১৯২৮ - জেমস আইভরি, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫২ - ফেরিত ওরহান পামুক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক।

১৯৭০ - কাফু, তিনি ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: ভারত থেকে এলো পেঁয়াজ

মৃত্যুবার্ষিকী:

১৩২৯ - রবার্ট ব্রুস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।

১৫৬৫ - হুসাইন নিজাম শাহ, তিনি ছিলেন দাক্ষিণাত্যের রাজা।

১৮২৬ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, তিনি ছিলেন একজন জার্মান আলোকবিজ্ঞানী।

১৯৫৪ - অ্যালান টুরিং, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।

১৮৬৩ - রিচার্ড মার্শ হো, তিনি ছিলেন রোটারি ছাপাখানার মার্কিন উদ্ভাবক।

১৯৭৮ - রোনাল্ড রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৮০ - হেনরি মিলার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য সাইকেল অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়...

ধর্ম নিয়ে রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা নেই

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা আর সর্বোচ্চ ক্ষমতায় নেই। ক্ষমতার কেন্দ্রব...

মুন্সীগঞ্জে প্রাথমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক...

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা নেই

ইরানে বর্তমানে একক কোনো ধর্মীয় নেতা আর সর্বোচ্চ ক্ষমতায় নেই। ক্ষমতার কেন্দ্রব...

ধর্ম নিয়ে রাজনীতি নয়: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য সাইকেল অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়...

মুন্সীগঞ্জে প্রাথমিক পর্যায়ে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক...

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা