ঐতিহ্য ও কৃষ্টি

মিশরীয়দের পোশাকেও ছিলো শ্রেণিবিভাজন

আন্তর্জাতিক ডেস্ক: সভ্যতার ইতিহাসে মিশরীয় সভ্যতা একটি পুরাতন সভ্যতা। পৃথিবীতে এখনো পর্যন্ত যত সভ্যতা দৃশ্যমান তারমধ্যে এই মিশরীয় সভ্যতা অন্যতম। প্রায় তিনশ' বছর ধরে চলছে এই সভ্যতাকে নিয়ে বিভিন্ন ধরণের গবেষণা।

মিশরীয় সভ্যতার সঙ্গে মানবসমাজের আজকের সভ্যতার অনেক দিক থেকে মিল পাওয়া যায়। তবে সেগুলি সেই সময়ের থেকে এখন আরও আধুনিক রূপে পরিণত হয়েছে।

এই সভ্যতার সাধারণ মানুষের আচার, পোশাক, খাদ্যাভ্যাস, ধর্ম সবই অবাক করার মতো। অন্য সব সভ্যতা থেকে সেগুলি একেবারেই আলাদা। বিভিন্ন সময় আবিষ্কৃত হওয়া মমি এবং কালের সাক্ষী পিরামিডগুলিই এই সভ্যতার রহস্য উন্মোচনে সাহায্য করেছে নানাভাবে।

পোশাকের ব্যাপারে চমকপ্রদ কিছু নজির পাওয়া গেছে। যেখানে দেখা গেছে যে তাদের সময়েও শ্রেণী বিভাজন ছিল এবং সেটাকে তারা বেশ ভালোই গুরুত্ব দিতো। পোশাকে শ্রেণী বিভেদও তুলে ধরতো।

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, নীল নদের তীরে সাধারণ মিশরীয়দের দুটি দল বসবাস করত। সেখানে উঁচু শ্রেণির রাজা অর্থাৎ ‌‘ফ্যারাও’রা পরতেন সাদা রঙের মুকুট এবং নিচু শ্রেণির রাজারা পরতেন লাল রঙের মুকুট। উঁচু শ্রেণির বাসিন্দাদের পরনের পোশাক ছিল খুবই কম। এরপর একটা সময়ে মিশরেই পোশাক উৎপাদন শুরু করা হলো।

সেই সময়ে সব শ্রেণির মানুষেরাই পোশাকের ব্যবহার করতে শুরু করলেন। নারীরা নিচের অংশে স্কার্ট এবং উপরের অংশে খুব সামান্যই কাপড় পরতেন। আর পুরুষেরা তাদের নিচের অংশে ত্রিভুজাকৃতির ছোট্ট কাপড়ের অংশ ব্যবহার করতেন তাদের লজ্জাস্থান ঢেকে রাখার উদ্দেশ্যে। এই ত্রিভুজাকৃতির এক টুকরা কাপড়ের এক বিশেষ নাম ছিল। সেটি হলো ‘শেহেন্তি’।

রাজাদের জন্য ছিল আয়তাকার এক টুকরো কাপড়। সেটাকে তারা কোমরের বেল্টের সঙ্গে আটকে রাখত। এর উপরে সাদা কাপড়ের একটি স্কার্টের মতো অংশ দেওয়া থাকতো। এর নাম ছিল ‘কালাসিরিস’। এটি এমন লম্বা ছিল যে রাজার গোড়ালি পর্যন্ত ঢাকা থাকত। শরীরের উপরের অংশে একটি চাদরের মতো কাপড় ডান থেকে বাম দিকে জড়িয়ে রাখতেন তারা। যদিও পরে এই স্কার্ট ছোট হয়ে হাঁটুর কাছ পর্যন্ত হয়। ভেড়ার উল, ছাগলের লোম এবং পাম থেকে তৈরি হতো পোশাক।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা