আন্তর্জাতিক

আট দেশের ভোটাধিকার স্থগিত করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ভেনেজুয়েলাসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছে জাতিসংঘ। জানা গেছে, বকেয়া পরিশোধ না করার জেরে তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিত গুতেরেস এক চিঠিতে বলেছেন, ১১টি দেশের বকেয়া রয়েছে। তাদের মধ্যে আটটি দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হয়েছে।

জাতিসংঘের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো দেশ টানা দুই বছর বকেয়া পরিশোধ না করে, তাহলে সেই দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হবে।

তবে যদি কোনো দেশ বকেয়া পরিশোধ না করার সঠিক কারণ দেখিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়, সে ক্ষেত্রে জাতিসংঘ তা বিবেচনা করার কথা। এবারও সে ধরনের ঘটনা ঘটেছে।

কমোরো দ্বীপ, সাও টম অ্যান্ড প্রিন্সিপে এবং সোমালিয়া এ ধরনের অনুরোধ করেছিল জাতিসংঘে। জাতিসংঘ মহাসচিব ওই দেশগুলোর করুণ অবস্থা বিবেচনা করেছেন।

সূত্র : বার্নামা ডটকম।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা