স্বাস্থ্য

৩০ জেলায় করোনা শনাক্ত শূন্য

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ময়মনসিংহ বিভাগের ৪ জেলাসহ মোট ৩০ জেলাতে করোনাতে নতুন করে কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময়ে করোনাতে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন।

সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৪ জেলার মধ্যে কেবলমাত্র দুই জেলায় করোনাতে একাধিক রোগী শনাক্ত হয়েছেন। বাকি ৬২ জেলাতেই শনাক্ত রোগীর সংখ্যা এক অঙ্কে।

অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২৪১ জন আর চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় শনাক্ত হয়েছেন ১৪ জন।

বাকি ৬২ জেলার মধ্যে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট, রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় করোনাতে নতুন করে শনাক্ত নেই।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা