ছবি ; সংগৃহিত
বিনোদন

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গুঞ্জন রয়েছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ একসঙ্গে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে।

এরই মধ্যে সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকা হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।

ইধিকা পালের সম্ভাবনা নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, এখনো কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের তালিকায় ইধিকা পালও রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও ইধিকা পাল। মুক্তির পর সিনেমাটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বাণিজ্যিকভাবেও বড় সাফল্য অর্জন করে।

পরে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। ছবিটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। প্রযোজকের দাবি অনুযায়ী, এটি ঢাকাই চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছিল।

এদিকে নির্মাতা জানিয়েছেন, ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে শাকিব খানকে একটি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। তবে গল্প ও নির্মাণশৈলীতে নতুনত্ব থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা