ছবি: সংগৃহীত
বিনোদন

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

বিনোদন ডেস্ক

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘গুলশানের চামেলি’। এই সিনেমায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এর আগে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। ‘পাখি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই টালিউড অভিনেত্রীর মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে।

জানা গেছে, সিনেমাটিতে বাঁধনকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী বাঁধন। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। ওই দিনই অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

গত কয়েক বছরে টালিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ঢাকাই সিনেমায় কাজ করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৃজা দত্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা সরকার।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় পরিচিতি পাওয়া মধুমিতা এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’-তে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে ‘গুলশানের চামেলি’ দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা জানিয়েছেন, গল্প ও চরিত্র দুটিই তার খুব পছন্দ হয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর থাকায় অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি মনে করেন।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই শুটিং শুরু হবে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত গুলশানের চামেলির গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীকে ঘিরে, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায়। তার অভিনীত মাস্টার ও দ্য ডিফিকাল্ট ব্রাইড বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা