ছবি: সংগৃহিত
বিনোদন

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। সেখান থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে প্রেমের গুঞ্জন শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন।

তবে ভিডিওটির কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি। এমনকি তাদের মধ্যে কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি। এরপরও বিভিন্ন ফ্যান পেজে দাবি করা হচ্ছে, তারা একসঙ্গে ডেটে গিয়েছিলেন।

তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে ভাইরাল ভিডিও বা সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ম্রুনাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল।

এদিকে সিনেমা নিয়ে থেকে ব্যস্ত সময় পার করছেন ম্রুনাল ঠাকুর। তার অভিনীত সিনেমা পূজা মেরি জান–এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। পাশাপাশি তিনি তেলুগু সিনেমা রাকার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা