ছবি: সংগৃহিতবলিউড অভিনেতা জুনিয়র এনটিআর । ছবি: সংগৃহীত
বিনোদন

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁধে চোট পেয়েছেন। অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে গুরুতর আহত হন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে অভিনেতার টিম।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করেই কাঁধে আঘাত পান জুনিয়র এনটিআর। এরপর দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভবিষ্যতে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যও জানানো হবে বলে জানিয়েছে তার টিম।

চোট পাওয়ার আগে পরিচালক প্রশান্ত নীলের ড্রাগন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেতা। কাঁধে আঘাত পাওয়ায় আপাতত সেই কাজ থেকে বিরত থাকতে হচ্ছে তাকে।

দীর্ঘদিন ধরেই ড্রাগন ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিনে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবিটি ২০২৭ সালের ১১ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে ছবিটির শুটিং শুরু হয়। এতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা