অপরাধ

বেগমগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন: বাসর রাতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ

এর আগে গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের কালিকাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আলীপুর গ্রামের শাহজানের পুত্র গিয়াস উদ্দিন (৩২), আমানতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৪৮), মিরওয়ারিশপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।

পুুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরওয়ারিশপুর কালিকাপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: বিএনপি নেতা আ’লীগের সভাপতি!

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা