অপরাধ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৬২

নিজস্ব প্রতিবেদক : মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ১৭ জানুয়ারি সকাল ৬টা থেকে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৯৪৫ পিস ইয়াবা, ৯ হাজার ৩৫৬ গ্রাম ৪০৪ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২ লিটার দেশি মদ ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির স্ব স্ব থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা