দুর্ঘটনায় নিহত ছয়জন স্মরণে আমুর আয়োজনে মিলাদ মাহফিল
সারাদেশ

দুর্ঘটনায় নিহত ছয়জন স্মরণে আমুর আয়োজনে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হন। নিহত পরিবারটির কোনো অভিভাবক না থাকায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর উদ্যোগে সকলের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা নবগ্রাম ইউনিয়নের আটটি মসজিদে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় ওই দুর্ঘটনায় বাউকাঠি গ্রামের একই পরিবারের পাঁচজন মারা যান। বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারদিনের নবজাতক শিশুর মরদেহবাহী অ্যাম্বুলেন্সে থাকা নিহতরা হলেন, গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী কোহিনুর বেগম (৬৫), দুই ছেলে আরিফ হোসেন (৩৫) ও তারেক হোসেন কাইয়ুম (২৭), মেয়ে ঢাকা সিএমএইচএসে কর্মরত আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার শিউলী (৩০) এবং নিহত আরিফের শ্যালক নজরুল ইসলাম (২৮)। নিহত হন অ্যাম্বুলেন্সচালক কুমিল্লার মো. আলমগীর হোসেনও (৪৫)। আরিফের মৃত নবজাতক মেয়ে তামান্নাসহ ওই পরিবারের ছয়জনকে বাউকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে এবং অ্যাম্বুলেন্সচালক আলমগীরকে কুমিল্লার বাড়িতে দাফন করা হয়েছে।

আমির হোসেন আমু এমপির নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিলে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা এবং ঝালকাঠি সদর উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা